বাংলাদেশের প্রখ্যাত পরিচালকের ছবিতে মুমতাজ, দেখে নিন শ্যুটিং এর কিছু ঝলক

মুমতাজের ছবির প্রথম শিডিউলটি আপাতত শেষ। সদ্যই দেশে ফিরেছেন তিনি। ইতিমধ্যেই , ৬ দিন শ্যুটিংও করে ফেলেছিলেন মুমতাজ ।

অমিতাভ ভট্টাচার্য পরিচালিত ছবি 'রক্ত করবী'-তে তাঁর অভিনয় বেশ সমাদ্রিত হয়েছে। এছাড়াও বলিউড ফিল্ম 'সালা খড়ুস' ছবিতেও তিনি নিজের অভিনয় দক্ষতা প্রমাণ করেছেন। আর এবার, দেশের গণ্ডী পেরিয়ে বাংলাদেশের ছবিতে অভিনয় করতে চলেছেন মুমতাজ। মাসুদ পথিকের পরিচালনায় 'মায়া দ্য় লাস্ট মাদার'-এ অভিনয় করতে চলেছেন তিনি।

বাংলাদেশের প্রখ্যাত পরিচালকের ছবিতে মুমতাজ, দেখে নিন শ্যুটিং এর কিছু ঝলক

মুমতাজের ছবির প্রথম শিডিউলটি আপাতত শেষ। সদ্যই দেশে ফিরেছেন তিনি। ইতিমধ্যেই , ৬ দিন শ্যুটিংও করে ফেলেছিলেন মুমতাজ । আর দেশে ফিরে এক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, মাসুদ পথিকের মতো একজন ক্রিয়েটিভ পরিচালকের সঙ্গে কাজ করাটা নিঃসন্দেহে আনন্দের। পাশাপাশি ছবির গোটা ইউনিটেরও প্রশংসা করেন তিনি। জানা গিয়েছে, 'মায়া দ্য় লাস্ট মাদার' -এর বেশিরভাগ দৃশ্যই শ্যুটিং করা হবে ঢাকায় ও রাইপুরাতে। ছবির শ্যুটিং এর কিছু দৃশ্য নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে শেয়ারও করেছেন এই গুণী টলি অভিনেত্রী।

ছবির গল্প বাংলাদেশের মুক্তি যুদ্ধকে ঘিরে। ছবির গল্প আবর্তিত হয়েছে একটি মানবিক কাহিনিকে ঘিরে, যা মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে তৈরি। ছবিটির মূল চরিত্র মানবী বসু, যিনি কলকাতার বাসিন্দা। আর এই চরিত্রেই দেখা যাবে মুমতাজকে। চলতি বছরের অগাস্ট-এ মুক্তি পেতে চলেছে এই ছবি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+