'ধাকড়' এর শ্যুটিং এর মাঝে শাশ্বত-কঙ্গনার এই ছবি ভাইরাল! বুদাপেস্টের বুকে কী চলছে
'ধাকড়' এর শ্য়ুটিং এর মাঝে শাশ্বত-কঙ্গনার এই ছবি ভাইরাল! বুদাপেস্টের বুকে কী চলছে
একদিকে 'বব বিশ্বাস' ঠিক তার উল্টো দিকে 'কুইন'! ভাইরাল ছবিতে এভাবেই দেখা গেল শাশ্বত চট্টোপাধ্যায় ও কঙ্গনা রানাওয়াতকে। ছবি দেশের কোনও অংশের নয়। ভিন দেশের! প্রসঙ্গত, কঙ্গনা ও শাশ্বত চট্টোপাধ্যায়কে ঘিরে ছবিতে দেখা গিয়েছে আরও অনেকজনকে। আর ছবির ক্যাপশনে শাশ্বত নিজেই জানান দিয়েছেন ফিল্ম 'ধাকড়' এর শ্যুটিংয়ের ফাঁকে তাঁর এভাবেই মজা করছেন।

২০২১ এ দাঁড়িয়েও মোবাইল ফোন ব্যবহার করেননা শাশ্বত! এমন ঘটনা অনেককেই তাজ্জব লাগিয়ে দিয়েছে। তবে দিব্য মোবাইল ছাড়াই দিনযাপন করে কেরিয়ারে তাবড় সাফল্য নিয়ে এসেছেন শাশ্বত চট্টোপাধ্যায়। তাঁর অভিনয় দক্ষতার তারিফ, বহু গুণমুগ্ধ করতে শুরু করলেই, থামতে পারেন না। তবে মোবাইলটি ব্যবহার না করলেও শাশ্বত চট্টোপাধ্যায় কিন্তু সমান তালে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ। অন্তত তাঁর সাম্প্রতিক ইন্সটাগ্রাম পোস্ট তো তাইই বলছে! এক ইনস্টাগ্রাম পোস্টে শাশ্বত, কঙ্গনা ও 'ধাকড়' ছবির গোটা করিউকে দেখা যাচ্ছে একসঙ্গে খাওয়া দাওয়া করতে।
শাশ্বত ক্যাপশনে লিখেছেন, 'ধাকড়' ছবির সফরের শেষ পর্যায়ের শ্যুটিং এর ফাঁকে এমন দৃশ্য দেখা যাচ্ছে! জানা যাচ্ছে, শ্যুটিংয়ের ফাঁকে কঙ্গনা, শাশ্বত সহ অনেকেই একসঙ্গে মিলে বুদাপেস্টে ছবি দেখতে যান সিনেমা হলে। তার মাঝে একসঙ্গে চলে খাওয়া দাওয়া। সেই ঘটনার একটি দৃশ্য যেমন শ্বাশত শেয়ার করেছেন নিজের ইনস্টাগ্রাম পেজে, তেমনই কঙ্গনাও তা শেয়ার করেছেন নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে।
প্রসঙ্গত, করোনার কারণে দীর্ঘদিন ধরে আটকে রয়েছে 'ধাকড়' ছবির শ্যুটিং। তারপর এবার বুদেপেস্টে চলছে ছবির শ্যুটিং। লকডাউনের কারণে দীর্ঘদিন ধরে এই ছবির শ্যুটিং বন্ধ ছিল বলে খবর। শ্যুটিং শুরু হতেই কলাকুশলীরা মত্ত নিজের কাজে। শোনা যাচ্ছে, খুব শিগগিরিই ছবিতে শ্যুটিং এ দেখা যাবে অর্জুন রামপালকে।












Click it and Unblock the Notifications