হঠাৎ বুকে ব্যথা, হাসপাতালে ভর্তি 'ফেলুদা' সব্যসাচী চক্রবর্তী
বোলপুরে ছবির শ্যুটিং করতে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন অভিনেতা সব্যসাচী চক্রবর্তী। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর। পরিবারের তরফ থেকে এই খবরের সত্যতা জানানো হয়েছে। সব্যসাচী চক্রবর্তীর বুকে ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানা গিয়েছে।
বোলপুরে দেবী চৌধুরানী শ্যুটিং করছিলেন অভিনেতা সব্যসাচী চক্রবর্তী। সেখানেই অসুস্থ হয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে কলকাতায় নিয়ে আসা হয়। বাইপাসের ধারে একটি বেসরকাির হাসপাতালে ভর্তি রয়েছেন অভিনেতা। হার্টে ব্লকেজ ধরা পড়েছে তাঁর। চিকিৎসকরা পেসমেকার বসানোর পরামর্শ দিয়েছেন। আপাতত অভিনেতা স্থিতিশীল রয়েছেন বলে জানা গিয়েছে। তবে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি।

মেডিকেল টিম গঠন করে অভনেতার শািররীক অবস্থার উপর নজর রাখার পরিকল্পনা রয়েছে। ফেলুদার চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা। সৌমিত্র চট্টোপাধ্যায়ের পর সব্যসাচী চক্রবর্তীকেই ফেলুদার চরিত্রে দেখা গিয়েছিল। তাতে বেশ জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনেতা। তাঁর অসুস্থতার খবরে শঙ্কার মেঘ টলি পাড়ায়।
গত কয়েকদিনে টলি পাড়ার একাধিক বর্ষিয়ান অভিনেতা অভিনেত্রী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। কয়েকদিন আগে অভিনেত্রী লিলি চক্রবর্তীও হাসপাতালে ভর্তি ছিলেন। প্রবল শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাঁকে। ১২ দিন হাসপাতালে থাকার পর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিনি। এখনও শ্যুটিংয়ে যোগ দিতে পারেননি অভিনেত্রী।












Click it and Unblock the Notifications