Bengal 1947: ভোট বাজার গরম বক্স অফিসেও, আসছে নতুন সিনেমা, জেনে নিন তারকাসূচি
ভোটের দিনক্ষণ ঘোষণা হয়নি ঠিকই কিন্তু চারিপাশে ভোটের উত্তাপ বাড়তে শুরু করেছে। একের পর এক প্রার্থী তালিকা ঘোষণা। তারপরেই প্রচার-দেওয়াল লিখন শুরু। এরই মাঝে আবার সিনেমার বাজারও বেশ গরম। ভোটের সঙ্গে বা রাজনীতির সঙ্গে বরাবরই সিনেমার যোগ রয়েছে।
সিনেমার তারকারা রাজনীতির ময়দানে জড়িয়ে পড়েন। প্রার্থীও হন। অনেকে আবার জিতে জনপ্রিতিনিধিও হয়ে যান। এই ঘটনা নতুন নয়। অনেক পুরাতন। কাজেই ভোট মানেই যে সিনেমায় খরা হবে তা কিন্তু নয়। এই ভোটবাজারে বক্স অফিসে আসতে চলেছে নতুন সিনেমা যার নাম বেঙ্গল ১৯৪৭ অ্যান আনটোল্ড লাভ স্টোরি।

ভোটের বাজারে প্রেমের গল্প। আগামী ২৯ মার্চ মুক্তি পেতে চলেছে ছবিটি। ছবিতে অভিনয় করেছেন টেলিভিশন তারকা দেবলীনা ভট্টাচার্য। বাঙালি হলেও তিনি অসমের বাসিন্দা। হিন্দি টেলিভিশনের অনেকগুলিতেই কাজ করেছেন তিনি। ছবির পরিচালনা করছেন পরিচালক অক্ষয়দিত্য লামা। তিনি জানিয়েছেন বিআর আম্বেদকরের জীবন কাহিনী থেকে অনুপ্রাণিত হয়ে তিনি ছবিটি তৈরি করেছেন।
ছবিতে অভিনয় করেছেন দেবনীলা ভট্টাচার্য, সোহালিয়া কাপুর, ওংকার দাস মানিকপুরী, আদিত্য লাখিয়া, অনিল রস্তোগি, অঙ্কুর আরমান, সুরভি শ্রীবাস্তব, ফলক রাহি, বিক্রম টিডিআর এবং অতুল গঙ্গোয়ার। অভিষেক রায় সঙ্গীত দিয়েছেন ছবিতে।
কাজেই ভোটের আগে বক্স অফিসেরও বাজার গরম। অনেকটা সেই দুর্গাপুজোর মতো। পুজোয় যেমন পুজোর গান. পুজোর ছবি, পুজোর পত্রপত্রিকা বের হয়। এটাও ঠিক তাই ভোটের আগে ভোটের গান, ভোটের সিনেমা, ভোটের লিফলেট, পত্রিকা কতো কি না বেরোতে শুরু করেছে। ছবির অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য নিজের ইনস্টা পোস্টে সেই ছবির পোস্টার শেয়ার করেছেন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications