Kishore Kumar: যখন থাকব না তখন মনে পড়বে! শেষ দিনও সবাইকে হাসিয়ে গিয়েছিলেন কিশোর কুমার
মামা-ভাগ্নে জুটির কথা উঠলে পুরাণ থেকে গল্পকথায় অনেকের নাম মনে পড়লেও ভারতের সঙ্গীত জগতেও সেই জুটি ছিল সুপারহিট। কিন্তু অনেকেই জানেন না তাঁদের নাম, তবে তাঁদের ডুয়ো শুনলে সবার অবাক হওয়ারই কথা। কারণ তাঁরা হলেন সুরের আকাশে এমন দুই মহা তারকা, যাঁদের অদ্বিতীয় সৃষ্টি অমর হয়ে রয়েছে সঙ্গীত ও বিনোদন জগতে।
কথা হচ্ছে বাপ্পি লাহিড়ী ও কিশোর কুমারের। নাম শুনে চমকে যাওয়ার মত হলেও এটাই সত্যি। আর এই দুজনের জন্য শ্রোতারা উপহার পেয়েছে কালজয়ী সব গান। তবে দুজনের সম্পর্কের কেমিস্ট্রিও ছিল অসাধারণ। কিশোরের সঙ্গে কাটানো সুন্দর মুহূর্তের স্মৃতিচারণা বার বার করেছেন বাপ্পি।

ইয়াদ আ রাহা হ্যায়...দুই রাজার স্মৃতি!
ভারতের সঙ্গীত পরিচালনায় ডিস্কো কিং হিসেবেই পরিচিত বাপ্পি লাহিড়ী। তাঁর পরিচালিত বেশিরভাগ মিউজিকেই জ্যাজ, ডিস্কোর প্রভাব ভীষণ ভাবে লক্ষ করা যায়। অপরদিকে গানের জগতে কিশোর মেলোডি কিং নাম পরিচিত। আর এই দুই কিং যখন যখন একত্র হয়েছেন তখনিই ইতিহাস তৈরী হয়েছে সঙ্গীত জগতে।
তেমনই একটি হল ফিল্ম ডিস্কো ডান্সার। ৮০-র দশকে মেগা ব্লাস্টার হয় এই সিনেমা। যেখানে দেশ পেয়েছিল মেগাস্টার মিঠুন চক্রবর্তীকে, আর সঙ্গীত জগৎ পেয়েছিল কখনও না ভুলতে পারা অনবদ্য গানগুলিকে। এরই মধ্যে একটা ইয়াদ আ রাহা হ্যায় তারা প্যার। ঠিক ছিল এই গান গাইবেন কিশোর কুমার।
কিন্তু তাঁর ফ্লাইট লেট থাকায় তিনি এইচএমভি স্টুডিওতে পৌঁছন দেরি করে। ততক্ষণে সেই গান ডাব করে রেডি করে রেখেছেন বাপ্পি। কিন্তু গান শুনে বেঁকে বসলেন কিশোর। কারণ জানতে চাইলে তিনি বলেন বাপ্পি গানটি এত সুন্দর করে গেয়েছেন যে সেখানে তাঁর গলা বেমানান। তার বদলে ডিস্কো ডান্সার ফিল্মের অন্য একটি গান জরা মুড়কে মিলা আঁখে গেয়েছিলেন কিশোর। পরে বাপ্পি স্মৃতিচারণায় বলেছেন এই গল্প।
কিশোরের হাত ধরে অভিনয়
তবে শুধুমাত্র গান নয়, কিশোর কুমারের দৌলতে সিনেমাতেও কাজ করেছেন বাপ্পি। ২০ বছর বয়সে একটি কমেডি ছবি 'বদতি কা নাম দাড়ি'তে কাজ করেছেন বাপ্পি। আর সেই ছবির প্রযোজক ও পরিচালক ছিলেন কিশোর কুমার। এক সাক্ষাৎকারে বাপ্পি জানান, ওই ছবিতে আমি একটি ছোট চরিত্রে অভিনয় করেছি।
কিশোর মামা আমাকে বলেছিলেন, আমার মনে হয় তুই ছবিতেও কাজ করতে পারবি। তখন আমি বললাম, আমি ঠিক হিন্দি বলতে পারি না, কী করে কাজ করব।' এরপর অভিনয় না করলেও বলিউডকে স্মরণীয় গানে তিনি বলিউড মাতিয়েছেন বাপ্পি-কিশোর জুটি।
চলতে চলতে সেই গান কেউ ভোলেনি
১৯৭৩ সালে নানহা শিকারী ছবির গান দিয়ে বলিউডে পা রেখেছিলেন বাপ্পি। আর তখন কিশোর কুমার ছিলেন প্লেব্যাকের রাজা। এরপর প্রায় আড়াই দশক ধরে একের পর এক ব্লকবাস্টার হিট গান উপহার দিয়েছেন সঙ্গীতের এই দুই মহারথী। যার মধ্যে চলতে চলতে মেরে নিয়ে গীত ইয়াদ রাখনা, প্যার মাঙ্গা হ্যায় তুমহি সে, পগ ঘুঙরু বাঁধ মীরা নাচি থি, তাকি রে তাকি, জ্বলতা হ্যায় জিয়া মেরা, দে দে প্যার দে, আজও সবার প্লে লিস্টে প্রথম দিকেই থাকে।
কিশোর ও বাপ্পি, রক্তের সম্পর্কের থেকেও বেশি ছিল দুজনের সম্পর্ক। তাঁদের সম্পর্ক ছিল গুরু-শিষ্যের সম্পর্ক। কখনও গুরু-শিষ্য, কখনও বন্ধুত্বের সম্পর্ক ছিল তাঁদের, আবার কখনও মামা-ভাগ্নে। দুজনের কাটানো সেই সুন্দর মুহূর্ত বার বার ঘুরে ফায়ার এসেছে বাপ্পির গল্পে।
কেমন ছিল শেষের সেদিন?
কিংবদন্তির কখনও মৃত্যু হয় না। এই কথাটা যে কত বড় সত্যি তা বলেছেন বাপ্পি। কিশোর কুমার তাঁর জীবনের শেষ গানটি বাপ্পির জন্য মেহবুব স্টুডিওতে গেয়েছিলেন। ছবিটি ছিল মিঠুন চক্রবর্তী এবং শ্রীদেবী অভিনীত 'ওয়াক্ত কি আওয়াজ'. সেদিন গান রেকর্ড করতে এসে সবাইকে খুব হাসিয়েছিলেন তিনি। যেতে যেতে বলেছিলেন, আজ যে তোমাদের এত হাসলাম, যখন আমি থাকব না তখন তোমাদের মনে পড়বে আজকের এই দিনটার কথা। তখন কে জানত নিয়তি কী অপেক্ষা করছে। সেদিন সন্ধে ৬তা নাগাত ষ্টুডিও থেকে বেরোন তিনি। আর রাত ২টোয় খবর আসে কিশোর আর নেই। সেদিনের কথা আজীবন মনে রেখেছিলেন বাপ্পি, পরে স্মৃতিচারণায় ভাগ করেছিলেন সেই গল্প। ব্যক্তিগত সম্পর্কের থেকে অনেক উপরে ছিল দুই অনবদ্য শিল্পীর জীবন। আজও যা চির স্মরণীয় হয়ে আছে দেশবাসীর মনে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications