'অপরাধী' ভেঙে দিল সব রেকর্ড! পদ্মাপারের ভাইরাল গানে বুঁদ দুই বাংলা, দেখুন আসল ভিডিওটি
এপার, ওপার দুই কুলকেই নিজের সুরে বুঁদ করে রেখে দিয়েছে পদ্মাপারের 'অপরাধী'। বাংলাদেশের এই গানটি প্রকাশ করে ঈগল মিউজিক। তার পর থেকেই আর ফিরে তাকাতে হয়নি। গানটি ক্রমাগত ভাইরাল হয়ে উঠেছে।
এপার, ওপার দুই কুলকেই নিজের সুরে বুঁদ করে রেখে দিয়েছে পদ্মাপারের 'অপরাধী'। বাংলাদেশের এই গানটি প্রকাশ করে ঈগল মিউজিক। তার পর থেকেই আর ফিরে তাকাতে হয়নি। গানটি ক্রমাগত ভাইরাল হয়ে উঠেছে। ইতিমধ্যেই গানের মোহে মজে রয়েছে বাঙালির সোশ্যাল মিডিয়া! গানের প্যারোডি বানিয়ে রাতারাতি হিট হয়ে গিয়েছেন টুম্পা। গানটি গেয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে শিল্পী আরমান আলিফের আসল গানের ভিডিও এই সমস্ত জনপ্রিয়তাকে ছাপিয়ে গিয়েছে।

বাংলাদেশের এক সংবাদপত্রের তথ্য অনুযায়ী, গানটি গত সপ্তাহে ইউটিউবের গ্লোবাল র্যাঙ্কিংয়ের সেরা ১০০ গানের মধ্যে ৮০ তম স্থানে অবস্থান করছে।


দিন দিন ইন্টারনেটে বেড়ে চলেছে 'অপরাধী' গানটির ভিউয়ার সংখ্যা। এই মুহুর্তে ৪ কোটি ২০ লক্ষ লোক দেখেছেন এই ভিডিওটি। ভিডিও নিয়ে যেমন প্যারোডি হয়েছে, তেমনই ক্রমেই চলছে ট্রোল। তবে এই সমস্ত ট্রোল-প্যারোডির মাঝে আপাতত জনপ্রিয়তার তুঙ্গে 'অপরাধী' । গানের মূল ভাবনা এক বিচ্ছেদকে ঘিরে। তবে তার সুর আর কথার জাদুতে সোশ্যাল মিডিয়া নিজেকে জুবিয়ে রেখেছে! গানটির হাত ধরে রাতারাতি লাইলাইমট কেড়েছেন আরমান আলিফ। বাংলাদেশের ইউটিউবে কার্যত সমস্ত রেকর্ড এটি ছাড়িয়ে গিয়েছে।

বাংলাদেশের ক্রিকেট দলও আপাতত এই গানে মশগুল। এই ভিডিওটিই তার প্রমাণ।
গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে আরমান আলিফের এই গান। মিউজিক ভিডিওতে দেখা যায় আনান, সুমাইয়া আনজুম ও তুহিন চৌধুরীকে। গানটি প্রকাশের পর থেকে গোটা বাংলাদেশ , পশ্চিমবঙ্গের মানুষের মুখে মুখে ফিরছে গানের কলি। ইউটিউবে এর আগেও আরমান গান প্রকাশ করেছেন। তবে 'অপরাধী' তাঁকে জনপ্রিয়তার তুঙ্গে। আপাতত সেই জনপ্রিয়তার শিখরে বাংলাদেশের আরমান।












Click it and Unblock the Notifications