জিভে জল আনা বাংলাদেশী পদের রান্না নিয়ে নতুনভাবে আসছে 'রান্নাঘর'

'রান্নাঘর' অনুষ্ঠানটি বহু বাঙালি গৃহিনীদের কাছেই আকর্ষণের বিষয়। টিভিতে এই অনুষ্ঠানটি দেখবার জন্য় অনেকেই মুখিয়ে থাকেন। জিভে জল আনা বেশ কয়েকটি পদের রান্নার আয়োজন বাহু বাঙালি মহিলাকেই আকর্ষণ করেছে।

'রান্নাঘর' অনুষ্ঠানটি বহু বাঙালি গৃহিনীদের কাছেই আকর্ষণের বিষয়। টিভিতে এই অনুষ্ঠানটি দেখবার জন্য় অনেকেই মুখিয়ে থাকেন। জিভে জল আনা বেশ কয়েকটি পদের রান্নার আয়োজন বাহু বাঙালি মহিলাকেই আকর্ষণ করেছে। এবার এই অনুষ্ঠানে দেখানো হবে বাংলাদেশী লাজবাব কিছুপদের রান্না। শুধু বাংলাদেশ নয়। ভারতের প্রতিবেশী দেশগুলির বিভিন্ন নামী দামী পদের রন্ধনপ্রণালী এবার আসবে রান্নাঘর-এ।

জিভে জল আনা বাংলাদেশী পদের রান্না নিয়ে নতুনভাবে আসছে রান্নাঘর

প্রতিবেশী বিভিন্ন দেশের রান্না এবার দেখানো হবে এই অনুষ্ঠানে। এর আগে জনপ্রিয় এই টিভি শো 'রান্নাঘর' অনুষ্ঠানটির সঞ্চালনা করতেন সুদীপা । সুদীপা চট্টোপাধ্যায় প্রায় ১৩ বছর ধরে এই অনুষ্ঠানের মাধ্য়মে বাংলার বহু ড্রইং রুমের চেনা মুখ হয়ে উঠেছিলেন। কিছুদিন আগেই তিনি হঠাৎ করে এই শো টি ছেড়ে দেন। জানা গিয়েছিল চ্যানেল কর্তৃপক্ষের সঙ্গে সুদীপার কোনও সমস্যার কারণেই এই শো ছেড়ে বেরিয়ে আসেন তিনি। পরবর্তীকালে অভিনেত্রী মৈত্রেয়ী বন্দ্যোপাধ্যায় এই শোটি সঞ্চালনা করেন। এবার পালা অপরাজিতা আঢ্যর।

অপরাজিতা আঢ্যর সঙ্গে নতুন আঙ্গিকে নতুন মেজাজে আসতে চলেছে ' রান্নাঘর'।আর সেই নতুন আঙ্গিকেরই আরেকটি অংশ হল ভারতের প্রতিবেশী দেশগুলির সুস্বাদু পদগুলির রান্না। আপাতত অনুষ্ঠানেরর নির্মাতারা বিশেষ বিশেষ কিছু পদের দিকেই নজর দিচ্ছেন। আর সেই অনুযায়ী তৈরি হচ্ছে নান সুস্বাদু পদ সমৃদ্ধ রান্নাঘর অনুষ্ঠানের এক একটি পর্ব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+