নায়িকা থেকে গায়িকা ! নুসরতের 'পটাকা' টিজারেই মাত করল , দেখুন ভিডিও

জিৎ- অঙ্কুশদের নায়িকা তিনি। 'ইন্সপেক্টর নটি' ছবিতে জিতের সঙ্গে জুটি বেঁধে দর্শকদের মন জয় করে নিয়েছেন বাংলাদেশের নায়িকা নুসরত ফরিয়া।

জিৎ- অঙ্কুশদের নায়িকা তিনি। 'ইন্সপেক্টর নটি' ছবিতে জিতের সঙ্গে জুটি বেঁধে দর্শকদের মন জয় করে নিয়েছেন বাংলাদেশের নায়িকা নুসরত ফরিয়া। এবার নায়িকা হিসাবে নয়,বরং গায়িকা হিসাবে দেখা যেতে চলেছে বাংলাদেশের এই সুন্দরী অভিনেত্রীকে। নুসরতের নতুন গানের ভিডিও 'পটাকা'।

নায়িকা থেকে গায়িকা ! নুসরতের পটাকা টিজারেই মাত করল , দেখুন ভিডিও

ডুয়েট নয়, একাই গানটি গেয়েছেন নুসরত ফরিয়া। গানের ভিডিওর পরিচালক তথা কোরিওগ্রাফার বাবা যাদব। নুসরতের এই গানের ভিডিও থেকে যা আয় হবে , তা বাংলাদেশের এক গ্রামের প্রাইমারি স্কুলের শিশুদের সাহায্যার্থে যাবে, অনুদান হিসাবে। যে স্কুলটি নুসরতের। গানের নাম খানিকটা চটকদারি মনে হলেও , আসল গানটি জীবনের চলার পথের নানা বেদনা নিয়ে লেখা হয়েছে। নুসরত বলছেন ছোট বয়সেই যে সসব মেয়েরা বিপথগামী হচ্ছেন ,তাঁদের কথা তুলে ধরতেই এই গান গাওয়া।

পাটাকা নামের এই গানটি লিখেছেন রাখিব হাসান। প্রসঙ্গত,রেডিও জকি থেকে ফিল্মে আসা নুসরতের এই গান যদিও অন্য ধারার। তবে ব্যক্তিগতভাবে নুসরত পছন্দ করেন শাস্ত্রীয় সঙ্গীত কংবা নজরুলগীতি। গান গাইতে ভালো লাগে বলেই এই ভিডিওটির দিকে ঝুঁকেছেন বলেও জানান নুসরত। আপাতত নায়িকা থেকে গায়িকা হওয়ার সফরের ফ্যানদের সমর্থন পাওয়ার আসায় নুসরত। তহে, গান গাইছেন বলে, অভিনয়কে কিছুতেই ছাড়ছেন না নুসরত!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+