কলকাতায় সৃজিত, স্ত্রী রয়েছেন ঢাকায়, বাংলাদেশের ভয়ঙ্কর পরিস্থিতির কথা জানালেন মিথিলা

শেখ হাসিনা দেশ ছাড়ার পরেও অশান্তি থামেনি বাংলাদেশে। একাধিক জায়গা থেকে অশান্তির খবর প্রকাশ্যে আসছে। বাস্তবে কেমন সেখানকার পরিস্থিতি সেকথা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের স্ত্রী অভিনেত্রী মিথিলা।

বাংলাদেশের নাগরিক মিছিলা। মাঝে মাঝে তিনি কলকাতায় আসেন বটে। তবে বেশিরভাগ সময় বাংলাদেশেই থাকেন মিথিলা। সেখানেই রয়েছে তার পরিবার। মিথিলা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন ঢাকার রাস্তায় বারবার তাঁর গাড়ি আটকে তল্লাশি চালানো হয়েছে। কেন প্রশ্ন করাতে নাকি জবাব এসেছে গাড়িতে কোনও আওয়ামি লিগের নেতা কর্মী লুকিয়ে রয়েছেন কিনা সেটা দেখতেই এই তল্লাশি।

Bangladesh

মিথিলার ফেসবুক পোস্টেই স্পষ্ট হয়ে গিয়েছে কী পরিস্থিতি চলছে বাংলাদেশে। মিথিলা লিখেছেন, 'এই বাংলাদেশ আমি চাইনা। বাংলাদেশ এভাবে হিং সা কখনও চায়নি। দেশ এবং দেশের মানুষের সম্পদ রক্ষা করা আমাদের দায়িত্ব দেশের সব উপাসনালয় এবং রাষ্ট্রীয় সম্পদ আমাদের রক্ষা করতে হবে। এতোদি দিনেরস আন্দোলন আর রক্তের বিনিময়ে আমরা ধ্বংসযজ্ঞ চাই না। ' আমরা শান্তি চাই বলে ফেসবুক পোস্টে লিখেছেন রফিয়াৎ রশিদ মিথিলা। শুধু মিথিলাই নয় বাংলাদেশে এই হিংসা থামানোর আর্জি জানিয়েছেন অভিনেত্রী বাঁধনও।

বাংলাদেশে সংরক্ষণ বিরোধী ছাত্র আন্দোলনে সামিল হয়েছিলেন বাংলাদেশের অনেক তারকাই। রাস্তায় নেমে ছাত্রদের সঙ্গে পা মিলিয়েছিলেন তাঁরা। তাতে সামিল হয়েছিলেন আজমেরী হক বাঁধনও। কিন্তু হাসিনা দেশ ছাড়ার পর বাংলাদেশের যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে উদ্বিগ্ন তিনিও। সোশ্যাল মিডিয়ায় এই হিংসা বন্ধ করার অনুরোধ জানিয়েছেন অভিনেত্রী বাঁধন।

হিন্দু ভাইবোনেদের উপরে এভাবে আক্রমণ হলে আমাদের কষ্ট করে পাওয়া স্বাধীনতা অর্থহীন হয়ে পড়ে বলে মন্তব্য করেছেন বাঁধন। যেভাবে গোটা বাংলাদেশ জুড়ে গতকাল থেকে লুঠ, হিংসা চলছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অভিনেত্রী। বাংলাদেশের একাধিক তারকা এই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+