করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন 'বাহুবলী'র কাট্টাপ্পা

করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন 'বাহুবলী'র কাট্টাপ্পা

কাট্টাপ্পা বাহুবলীকে কেন মারলেন? এই প্রশ্নে দীর্ঘ দু বছর ঘুম উড়েছিল আসমুদ্রহিমাচলের। কারণ সকলের প্রিয় বাহুবলীকে পিছন থেকে তলোয়ার দিয়ে হত্যা করেছিলেন তাঁর মামা কাট্টাপ্পা। ভারতের অন্যতম শ্রেষ্ঠ 'মাহিষমতি' সাম্রাজ্যের অধিনায়ক বাহুবলীর সবথেকে বিশ্বস্ত সঙ্গী হওয়ার পরেও কেন তাঁকে হত্যা করলেন কাট্টাপ্পা? এর উত্তর অবশ্য সবাই পেয়েছেন 'বাহুবলী-২'তে। আর এরই সঙ্গে টান টান স্টোটি লাইন, অসাধারণ সিনেমাটোগ্রাফি আর দুর্দান্ত অভিনয়ের জন্য 'বাহুবলী' দেশের এখনও পর্যন্ত সেরা বাণিজ্যিক হিটের ট্রেন্ড সেট করছে। আর 'কাট্টাপ্পা' চরিত্রের জন্য খ্যাতির শীর্ষে পৌঁছেছেন বর্ষীয়ান অভিনেতা সত্যরাজ। তবে এবার তাঁর ফ্যানেদের জন্য এল একটা বড় খারাপ খবর।

 হাসপাতালে ভর্তি 'কাট্টাপ্পা'

হাসপাতালে ভর্তি 'কাট্টাপ্পা'

করোনা আক্রান্ত হয়েছেন তেলুগু অভিনেতা সত্যরাজ। এস এস রাজামৌলির 'বাহুবলী' খ্যাত কাট্টাপ্পার বেশ কিছু উপসর্গ দেখা দেওয়ায় করোনা টেস্ট করা হয় তাঁর। আর সেখানেই রিপোর্ট পজিটিভ আসে। তবে প্রথমদিকে হোম আইসোলেশনেই ছিলেন এই বর্ষীয়ান অভিনেতা। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় চেন্নাইয়ের এক বেসরকারি হাসপাতালে। সেখানেই আপাতত চিকিৎসাধীন রয়েছেন সত্যরাজ। অভিনেতার উপসর্গ গুরুতর হওয়ার পরে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে খবর।

'গেট ওয়েল সুন' কাট্টাপ্পা

'গেট ওয়েল সুন' কাট্টাপ্পা

বর্ষীয়ান তেলুগু অভিনেতা সত্যরাজ করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই দেশ ও বিদেশ থেকে বহু দর্শক ও শুভানুধ্যায়ীরা তাঁর দ্রুত আরোগ্য কামনার জন্য বার্তা পাঠাচ্ছেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। প্রিয় কাটাপ্পা খুব তাড়াতাড়ি সুস্থ্য হয়ে আবার তাঁর অভিনয়ের সাম্রাজ্যে ফিরে আসুন, এটাই চাইছেন অগণিত ভক্তরা।

বিনোদনে করোনা কাঁটা

বিনোদনে করোনা কাঁটা

দেশের বুকে পুনরায় আছড়ে পড়েছে করোনার তৃতীয় ঢেউ। ইতিমধ্যেই বলিউডের একাধিক তারলা করোনা আক্রান্ত। যাবতীয় সতর্কতা অবলম্বন করা সত্বেও করোনা আক্রান্ত হচ্ছেন তারকারা। দিন কয়েক আগেই করোনা আক্রান্ত হয়েছিলেন জন আব্রাহাম, গায়ক সোনু নিগম। একদিন আগেই জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং ও তাঁর পরিবারের করোনা পজিটিভ হওয়ার খবর পাওয়া গিয়েছে। করোনা আক্রান্ত হয়েছেন বর্ষীয়ান অভিনেত্রী তথা সমাজসেবী নাফিসা আলি। বর্ষীয়ান অভিনেত্রীর করোনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ আসার পর তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+