শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসবেন 'বাহুবলী', কিন্তু পাত্রী কে জানেন?
Prabhas: অবশেষে একাধিক জল্পনার অবসান ঘটিয়ে গাঁটছড়া বাঁধতে চলেছেন দক্ষিণী তারকা প্রভাস (South star Prabhas)। ব্যক্তিগত জীবনে বহু নারীর সঙ্গে নাম জড়িয়েছিল তাঁর। সম্প্রতি একই ইন্ডাস্ট্রিজের অভিনেত্রী আনুষ্কা শেঠির (Anushka Shetty) সঙ্গে তাঁর বিয়ের গুঞ্জনও উঠেছিল। আবার 'আদিপুরুষ' ছবির শুটিং সেট থেকে কৃতি শ্যাননের সঙ্গেও প্রেমে নাম জড়ায়। তবে কোনও বিষয়েই সদুত্তর পাওয়া যায়নি।
দীর্ঘদিন ধরেই অভিনেতার বিয়ে নিয়ে চলছিল জোড়কদমে চর্চা। তবে এবার শোনা যাচ্ছে, হায়দরাবাদের এক প্রভাবশালী ব্যবসায়ীর মেয়ের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি। তবে বিয়ের খবর এখনও গোপনই রেখেছেন অভিনেতার পরিবার।

প্রভাস তাঁর অসাধারণ অভিনয়ের মাধ্যমে ভক্তদের হৃদয়ে একটি বিশেষ স্থান অর্জন করেছেন। বিশেষ করে বাহুবলীর মত সিনেমা, যা বিশ্বব্যাপী ভক্তদের আকর্ষণ অর্জন করেছেন। তবে তাঁর ব্যক্তিগত জীবন, বিশেষ করে তাঁর বিয়ে নিয়ে আলোচনা সবসময়ই সোশ্যাল মিডিয়ায় একটি চর্চিত বিষয় হয়েছিল।
বর্তমানে ৪৫ বছর বয়সে প্রভাস বিনোদন জগতের অন্যতম বিবাহযোগ্য অভিনেতা। সহ-অভিনেত্রী আনুষ্কা শেঠির সাথে তার সম্পর্ক নিয়ে জল্পনা-কল্পনা তীব্র হয়েছে। বিয়ের ইঙ্গিতও পাওয়া গিয়েছিল। তবে উভয় অভিনেতাই এই দাবি অস্বীকার করেছেন, তবে গুজব থামার কোনও লক্ষণ দেখা যাচ্ছিল না। কিন্তু এবার এক নতুন মোড় উঠে এসেছে। ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গিয়েছে, প্রেম নয়, একেবারে সম্বন্ধ করে বিয়ে সারতে চলেছেন প্রভাস।
বিয়ের প্রস্তুতিও নাকি অনেকটা এগিয়ে গিয়েছে। প্রভাসের কাকা তথা অভিনেতা-রাজনীতিবিদ কৃষ্ণন রাজুর স্ত্রী শ্যামলা দেবী নাকি বিয়ের সমস্ত আয়োজনের দায়িত্ব নিয়েছেন। প্রভাসের বিয়ে হতে চলেছে, তবে আনুষ্কার সাথে নয়। হায়দরাবাদের এক প্রভাবশালী ব্যবসায়ীর কন্যাকে মন দিয়েছেন প্রভাস। বিয়ের প্রস্তুতি তদারকি করছেন বলে পাত্রের কাকা, এমনটাই জানা গিয়েছে।
সম্প্রতি, প্রভাসের বিয়ে নিয়ে নানা রকমের গুঞ্জন ছড়ানো নতুন নয়। কিন্তু প্রভাসের বয়সের কথা মাথায় রেখে অনুরাগীদের ধারণা, এবার হয়তো সত্যিই বিয়ের পিঁড়িতে বসছেন তিনি। ইতিমধ্যে প্রভাস তাঁর চলচ্চিত্র প্রজেক্টগুলি নিয়ে ব্যস্ত রয়েছেন। 'কালকি' শেষ করার পর, তিনি বর্তমানে 'দ্য রাজা সাব' এবং 'ফৌজি'-এর কাজ করছেন। এছাড়াও, তিনি সন্দীপ রেড্ডি পরিচালিত আরেকটি বড় ছবি 'স্পিরিট'-এর শুটিং শুরু করতে চলেছেন।












Click it and Unblock the Notifications