পাসপোর্ট ফেরত চেয়ে আদালতের দ্বারস্থ আরিয়ান খান, ১৩ জুলাই ধার্য হয়েছে শুনানির দিন
সব রকম বিতর্ক কাটিয়ে শাহরুখ খান পুত্র আরিয়ান খান মুম্বই ক্রুজ ড্রাগস মামলায় ক্লিন চিট পেয়েছেন। এবার ধীরে ধীরে আবার জীবনের মূল স্রোতে ফিরছেন তিনি। সম্প্রতি নিজের পাসপোর্ট ফেরত চেয়ে একটি বিশেষ এনডিপিএস আদালতে আবেদন করেছেন আরিয়ান। আদালত এনসিবিকে উত্তর দাখিল করার নির্দেশ দিয়েছে। এবং এই বিষয়ে শুনানির জন্য ১৩ জুলাই দিন ধার্য করা হয়েছে। আরিয়ান খানকে গত বছরের অক্টোবরের শুরুতে হাই-প্রোফাইল ড্রাগস মামলায় এনসিবি গ্রেপ্তার করেছিল, কিন্তু তদন্ত সংস্থা মে মাসে দায়ের করা চার্জশিটে অভিযুক্ত হিসাবে তাঁর নাম যুক্ত করেনি।

প্রসঙ্গত, আরিয়ান খানকে গত বছরের অক্টোবরের শুরুতে হাই-প্রোফাইল ড্রাগস মামলায় এনসিবি গ্রেপ্তার করেছিল, কিন্তু তদন্ত সংস্থা মে মাসে দায়ের করা চার্জশিটে অভিযুক্ত হিসাবে তার নাম করেনি। এই মামলায় বহু চর্চিত হয় তৎকালীন এনসিবি জোনাল হেড সমীর ওয়াংখেড়ের নাম। এমনকি বলা হয় যে টাকা নেওয়ার জন্য উপযুক্ত তথ্য ছাড়াই আরিয়ানকে গ্রেফতার করেছিলেন তিনি। আর এরই পর তাঁকে মুম্বই থেকে বদলি করে পাঠিয়ে দেওয়া হয় দক্ষিণ ভারত। এবং চলতি বছর এনসিবি পর্যাপ্ত প্রমাণের অভাবে আরিয়ান খান এবং সি সঙ্গে অভিযুক্ত অন্য পাঁচজনকে ছেড়ে দিয়েছে।
জামিনের শর্তে আদালতে পাসপোর্ট জমা দেন আরিয়ান খান। বৃহস্পতিবার তিনি তার আইনজীবীদের মাধ্যমে বিশেষ আদালতে আবেদন করেন, চার্জশিটে তার নাম উল্লেখ না করে পাসপোর্ট ফেরত চেয়ে আবেদন করেন। ২৪ বছর বয়সী আরিয়ানকে গত বছরের ৩ অক্টোবর মুম্বাই উপকূলে গোয়াগামী একটি ক্রুজ জাহাজে অভিযানের পর এনসিবি গ্রেপ্তার করেছিল আরিয়ান খানকে। আর এই অভিযানের নেতৃত্বে ছিলেন অফিসার সমীর ওয়াংখেড়ে।
তবে ক্লিন চিট পাওয়ার আগে এনসিবি আদালতে তাঁর পাসপোর্ট জমা দেওয়ার পরে জামিন পান শাহরুখ-পুত্র। তবে প্রমাণের অভাবে আরিয়ান খান এবং অন্য পাঁচজনকে এনসিবি মুক্তি দিয়েছে। আরিয়ান খান জামিনের শর্তে আদালতে পাসপোর্ট জমা দিয়েছিলেন বৃহস্পতিবার তিনি তার আইনজীবীদের মাধ্যমে বিশেষ আদালতে আবেদন করেন, যে চার্জশিটে যেহেতু তাঁর নাম উল্লেখ করা নেই, তাই তিনি নিজের পাসপোর্ট ফেরত চেয়ে আবেদন করছেন।
আরিয়ান খানকে গত বছর অর্থাৎ ২০২১ সালের ৩ অক্টোবর গ্রেফতার করে এনসিবি। মুম্বই হাইকোর্ট জামিন পাওয়ার আগে আরিয়ান খান ২০ দিনের বেশি জেলে কাটিয়েছেন। অবশেষে জামিনে মুক্তি পেয়েছিলেন তিনি।












Click it and Unblock the Notifications