সোনমের বিয়েতে গলা ছেড়ে গান অর্জুন-রণবীরের! ক্যামেরায় ধরা পড়ল মজাদার কিছু মুহুর্ত

সোনম কাপুরের বিয়ের আগে মেহেন্দি , সঙ্গীত অনুষ্ঠান গুলিতে উপস্থিত থাকতে পারেননি রণবীর সিং। সোনমের খুড়তুতো ভাই অর্জুনের বেস্টফ্রেন্ড রণবীর।

সোনম কাপুরের বিয়ের আগে মেহেন্দি , সঙ্গীত অনুষ্ঠান গুলিতে উপস্থিত থাকতে পারেননি রণবীর সিং। সোনমের খুড়তুতো ভাই অর্জুনের বেস্টফ্রেন্ড রণবীর। আর বোনের বিয়েতে বেস্টফ্রেন্ডকে বেশ মিস করছিলেন অর্জুন। আর তাই সোনমের বিয়ের দিন সকলেই হাজির রণবীর। ব্যাস! আসর মাত করার জন্য তিনিই যে যথেষ্ট তা বুঝিয়ে দিয়েছেন এই বলিউড তারকা।

'তু নে মারি এন্ট্রি'!

রণবীর এদিন সোনমের বিয়ের আসরে আসতেই হইচই পড়ে যা। বান্দ্রায় যে বাডি়তে সোনমের বিয়ে হচ্ছে , তার সামনে রণবীর আসতেই ফটোগ্রাফরদের ভিড় লেগে যায়। আর রণবীরের 'এন্ট্রি' হতেই তাঁর বেস্ট ফ্রেন্ড অর্জুন মেতে ওঠেন হইচইতে।

অর্জুন-অনিল-রণবীর

অর্জুন-অনিল-রণবীর

স্টেজ তৈরিই ছিল। শুধু গলা ছেড়ে গান বাকি ছিল। সেই কমতি পূরণ করে দিলেন রণবীর , যোগ্য সঙ্গত দিলেন বেস্ট ফ্রেন্ড অর্জুন! অর্জুন ও রণবীর একে অপরকে আদর করে 'বাবা' বলে ডাকেন। এদিন দুই 'বাবা' মিলে স্টেজ পুরো মাতিয়ে দিয়েছেন। আর তাঁদের আনন্দে কোনও বাধ সাধেননি সোনমের বাবা অনিল কাপুর।

গলা ছেড়ে গান

গলা ছেড়ে গান গেয়েছেন। সোনমের ফিল্ম 'দিল্লি ৬' থেকে তাঁরা এদিন 'মাসাককলি' গানটি গেয়েছেন। যার ভিডিও ইন্টারনেটে আসতেই তা ভাইরাল হয়ে যায়।

রানির সঙ্গে দুই তারকা

রানির সঙ্গে দুই তারকা

এদিন সোনমের বিয়ে উপলক্ষ্যে চরম হই হুল্লোড়ে আজ মেতে ছিলেন অর্জুন আর রণবীর। দুই বেস্ট ফ্রেন্ডের সঙ্গে অনেকেই ধরা পড়েন ক্যামেরায়। এরই মধ্যে যশরাজ প্রযোজিত ছবি 'গুণ্ডে'-র দুই তারকার সঙ্গে ফোটফ্রেম শেয়ার করেন আদিত্য চোপড়ার স্ত্রী তথা অভিনেত্রী রানি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+