কোভিডে আক্রান্ত নীল নীতিন মুকেশের গোটা পরিবার, পজিটিভ অর্জুন রামপাল,সমীরা রেড্ডি
বলিউডে পর পর কোভিড দংশন। ইতিমধ্যেই গতকাল জানা গিয়েছে যে কোভিড পরিস্থিতিতে দুর্গতদের 'মসিহা' সোনু সুদ আক্রান্ত হয়েছেন করোনায়। একদিকে যেমন বলি-পাড়া থেকে স্বস্তির বার্তা দিয়ে আলিয়া, ক্যাটরিনারা জানাচ্ছেন যে তাঁরা করোনা কাটিয়ে উঠেছেন, তেমনই আরও একাধিক অভিনেতা , অভিনেত্রীর করোনা পজিটিভ হওয়ার খবর এল এদিন।

শ্যুটিং ফ্লোরে যাঁদের ব্যস্ত দেখতেই গুণমুদ্ধরা ভালোবাসেন, সেই বলিউড তারকাদের মধ্যে অনেকেই করোনায় আক্রান্ত হয়েছেন। অভিনেতা অর্জুন রামপাল এক ইনস্টাগ্রাম পোস্টে জানিয়ে দেন যে তিনি করোনা আক্রান্ত। আপাতত বাড়িতে আইসোলেশনে রয়েছেন অর্জুন। তিনি জানিয়েছেন প্রয়োজনে তিনি চিকিৎসার সাহায্য নিচ্ছেন। এর সঙ্গেই অর্জুন জানান, বিগত ১০ দিন যাঁরা তাঁর সংস্পর্শে এসেছেন তাঁরা যেন নিজেদের সুরক্ষিত রাখেন।
এদিকে শনিবার রাতেই অভিনেতা তথা গায়ক নীল নীতিন মুকেশ জানিয়েছেন, করোনা আক্রান্ত তাঁর গোটা পরিবার। নীল তাঁর ইনস্টাগ্রাম পোস্টে লেখেন, করোনা থেকে নিজেদের রক্ষা করতে তাঁরা সমস্ত রকমের পর্যাপ্ত পদক্ষেপ নিয়েছিলেন। কার্যত ঘরের মধ্যেই ছিলেন। তারপরও এভাবে করোনা আক্রান্ত হওয়ার ঘটনায় হতবাক মুকেশের পরিবার।
নীল নীতিন মুকেশ জানিয়েছেন, করোনার জেরে তাঁর পরিবার আপাতত হোম আইসোলেশনে রয়েছে। প্রসঙ্গত, নীল নীতিন মুকেশের পরিবারে রয়েছে তাঁর ছোট্ট মেয়ে নুরভি। অভিনেতার পোস্ট যদিও বলছে গোটা পরিবার করোনা আক্রান্ত,তবুও ছোট্ট নুরভি সম্পর্কে বহু ফ্যানই কৌতূহলী। আরতি ছাবারিয়া থেকে সোভি চৌধুরীর মতো একাধিক তারকা নীল ও তাঁর গোটা পরিবারকে তাড়াতাড়ি সেরে ওঠার বার্তা দেন।
এদিকে, আলিয়া , ক্যাটরিনার মতো তারকারা যখন করোনা কাটিয়ে উঠেছেন, তখন অভিনেত্রী সমীরা রেড্ডি কোভিড পজিটিভ হওয়ার খবর জানিয়েছেন। উল্লেখ্য, গোটা মুম্বই জুড়ে করোনার মারণ কামড় অব্যাহত। এদিকে মহারাষ্ট্রের গতকালের রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬৭,১২৩ জন। আর ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে মারা গিয়েছেন ৪১৯ জন। ক্রমশ বাড়ছে আক্রান্তের সংখ্যা। পরিস্থিতি মোকাবিলায় ১৫ দিনের কার্ফু জারি করা হয়েছে মহারাষ্ট্রে। গত বুধবার থেকে চলছে কার্ফু। অত্যাবশ্যকীয় পরিষেবা ছাড়া প্রায় সব কিছুই বন্ধ রয়েছে।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications