শ্রীদেবী অভিনীত 'মিস্টার ইন্ডিয়া'-র কথা বনিকে কেন স্মরণ করালেন অর্জুন ! দেখুন নয়া পোস্ট
শ্রীদেবীর মৃত্যু ঘিরে শোককে সঙ্গে নিয়েই গত কয়েক মাসে একাধিক অনুষ্ঠান পালিত হয়েছে কাপুর পরিবারে। জাহ্নবীর জন্মদিন থেকে সোনমের বিয়ে , সমস্ত কিছুতেই সমান আন্তরিকতায় পালন করেছেন কাপুররা।
শ্রীদেবীর মৃত্যু ঘিরে শোককে সঙ্গে নিয়েই গত কয়েক মাসে একাধিক অনুষ্ঠান পালিত হয়েছে কাপুর পরিবারে। জাহ্নবীর জন্মদিন থেকে সোনমের বিয়ে , সমস্ত কিছুতেই সমান আন্তরিকতায় পালন করেছেন কাপুররা। আর আজ শ্রীদেবীর স্বামী তথা প্রযোজক বনি কাপুরের জন্মদিন। আর সেই উপলক্ষ্যে এদিন বাবা বনিকে শুভেচ্ছা জানান অর্জুন কাপুর।

নিজের পোস্ট-এ অর্জুন বনিকে স্মরণ করিয়ে দেন 'মিস্টার ইন্ডিয়া' ছবির একটি গানের বিখ্যাত লাইন। যে গানের কথায় বার্তা দেওয়া হয়েছে, 'হারের পরেই আসে জয়'..! সেই গানের কথা পোস্ট-এ লিখে পরিবারের সকলের সঙ্গে বনি কাপুরের একটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেন অর্জুন কাপুর। আর সেই বার্তা শুধু নিজের তরফে নয়, বনির ৪ সন্তানের পক্ষ থেকেই জানা অর্জুন। উল্লেখ্য, অর্জুন নিজের সৎ বোন, তথা শ্রীদেবী ও বনি কাপুরের ছোট মেয়ে খুশির সঙ্গে খুনসুটি করে , তাঁকে পোস্ট-এ 'লেজেন্ড' বলে সম্বোধন করেন। পাশাপাশি , খুশিকে বনি কাপুরের 'প্রিয় সন্তান' বলেও উল্লেখ করেন!
View this post on InstagramA post shared by Arjun Kapoor (@arjunkapoor) on
প্রসঙ্গত, 'মিস্টার ইন্ডিয়া' ছবির হাত ধরেই শ্রীদেবীর সঙ্গে প্রথম দেখা হয় বনি কাপুরের। তারপর সেখানে থেকে বন্ধুত্ব ও সম্পর্কের গভীরতা বাড়তে থাকে। একটা সময় বনি তাঁর স্ত্রী মোনা সিংকে ডিভোর্স দিয়ে শ্রীদেবীকে বিয়ে করেন। মোনা ও তাঁর সন্তান অর্জুন ও আনশুলা কাপুর তারপর থেকে মুম্বইয়ের আলাদা ফ্ল্যাটে থাকতেন। এরসময়ে, বহু সাক্ষাৎকারে শ্রীদেবী ও তাঁর মেয়েদের সঙ্গে কোনও যোগাযোগ না থাকার কথাও স্বীকার করেন অর্জুন। যদিও শ্রীদেবীর মৃত্যুর পর পরিস্থিতি পাল্টায়। শ্রীদেবী কন্যা খুশি ও জাহ্নবীর সঙ্গে অর্জুন ও অনশুলার সম্পর্ক বর্তমানে বেশ ভালো।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications