অক্ষয়ের জায়গা নিয়ে নিলেন অর্জুন,কী করে হল এরকম
কয়েকবছর আগে অক্ষয় কুমারের 'নমস্তে লন্ডন' ছবিটি মুক্তি পেয়েছিল। ছবিতে অক্ষয়ের সঙ্গে জুটি বাঁধেন ক্যাটরিনা।
কয়েকবছর আগে অক্ষয় কুমারের 'নমস্তে লন্ডন' ছবিটি মুক্তি পেয়েছিল। ছবিতে অক্ষয়ের সঙ্গে জুটি বাঁধেন ক্যাটরিনা। সে ছবির সিক্যুয়েল তৈরির কথা ঘোষণা করেন প্রযোজক বিপুল শাহ।[আরও পড়ুন:সলমনের কথা বলতে গিয়ে গদগদ হলেন সানি, কী বললেন তিনি]
প্রথমে শোনা যাচ্ছিল ছবির সিক্যুয়েলেও থাকছেন বলিউডের 'খিলাড়ি কুমার' অক্ষয়। তবে তাঁকে সরিয়ে এ ছবিতে এবার জায়গা করে নিতে চলেছেন অর্জুন কাপুর। ছবির সিক্যুয়েল 'নমস্তে ইংল্যান্ড' বলেও ঠিক হয়।[আরও পড়ুন:মাতৃত্বের বাড়তি মেদ ঝরিয়ে করিনা ফের স্বমহিমায়, কেমন দেখতে হয়েছেন এখন জানেন]

জানা গিয়েছে ,ছবিতে কাজ করার জন্য সময় দিতে পারছিলেন না অক্ষয়। অন্যদিকে আরেকটি সূত্রের খবর, প্রযোজকদের ছবিটির জন্য 'হ্যাঁ' বলার জন্য সময় নিচ্ছিলেন অক্ষয়। তাই আর অপেক্ষা না করে অক্ষয়ের জায়গায় অর্জুনকে বেছে নিলেন প্রযোজকররা। আরও জানা যাচ্ছে যে এই ছবিতে অর্জুনের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন অভিনেত্রী পরিনীতি চোপড়া।[আরও পড়ুন:মিঠুনের দত্তক নেওয়া এই মেয়েই কাঁপাতে চলেছে বলিউড, জানুন এর পুরো পরিচয়]












Click it and Unblock the Notifications