মাতৃত্বের বাড়তি মেদ ঝরিয়ে করিনা ফের স্বমহিমায়, কেমন দেখতে হয়েছেন এখন জানেন
করিনা কাপুর বলিউডের সেরা স্টাইল ডিভাদের একজন। ছেলে তৈমুরের জন্মের আগে যেমন ফ্যাশনিস্টা করিনার দাপট অব্যাহত ছিল, তেমনই গর্ভবতী অবস্থাতেও তাঁর ফ্যাশন স্টেটমেন্ট তাঁকে খবরে রেখেছিল। মেটারনিটি ফটোশ্যুটে তাঁকে যতটা মোহময়ী দেখতে লেগেছে, তা আর কোনও বলি সুন্দরীকে লাগেনি।
এহেন করিনা ছেলে তৈমুরের জন্মের পর কয়েকমাস কাটিয়ে ফের একবার স্বমহিমায় ফিরেছেন। ট্র্যাডিশনাল ভারতীয় পোশাকে হোক অথবা পাশ্চাত্য পোশাকে, করিনা বরাবরই নিজের ফ্যাশন স্টেটমেন্ট ও রূপের ছটায় সকলকে মোহিত করেছেন।

প্রেগন্যান্সির সময়ে বেশ অনেকটা মেদ জমে গিয়েছিল শরীরে। তবে তা জিম করে ও ডায়েট করে ঝরিয়ে ফেলে একেবারে ফিট হয়ে গিয়েছেন তিনি। এবং পুরোদমে পেশাদার জীবনে ফিরে গিয়েছেন তিনি। এখন দেখার তিনি কবে বড়পর্দায় মুখ দেখান।

খুব শীঘ্রই করিনা 'ভিড়ে দি ওয়েডিং' ছবিতে সোনম কাপুর ও স্বরা ভাস্করের সঙ্গে অভিনয় করবেন। কীভাবে নিজের উপস্থিতি তিনি বড়পর্দায় ফুটিয়ে তোলেন এখন সেটা দেখতে ভক্তদের অপেক্ষা করা ছাড়া উপায় নেই।












Click it and Unblock the Notifications