Bollywood: বিচ্ছেদের খবরে শিলমোহর, কোন কারণে আলাদা হলেন অর্জুন-মালাইকা
অর্জুন কাপুর এবং মালাইকা অরোরার বিচ্ছেদ হয়ে গিয়েছে। এই খবর সত্যি। এমনই জানিয়েছে তাঁদের ঘনিষ্ঠমহল। আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদের পরে অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন মালাইকা অরোরা। অর্জুন বয়সে অনেকটাই ছোট হলেও তাঁদের প্রেম কিন্তু বেশ গভীর ছিল।
২০১৯ সালে অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে সিলমোহর দেন মালাইকা অরোরা। মাঝে মধ্যেই বিভিন্ন পার্টিতে তাঁদের একসঙ্গে দেখা গিয়েছে। মলদ্বীপ থেকে শুরু করে বালিতে তাঁরা একসঙ্গে ছুটি কাটিয়ে এসেছে। সোশ্যাল মিডিয়ায় একাধিক জায়গায় তাঁদের ছবি ভাইরাল হয়ছে। একাধিক পার্টিতে তাঁদের একসঙ্গে দেখা গিয়েছে।

গত কয়েক মাস ধরেই অর্জুন-মালাইকার সম্পর্কে জল্পনা শুরু হয়েছিল। যদিও মাঝে আবার একসঙ্গে তাঁদের একটি পার্টিতে দেখা গিয়েছিল। তাতে সেই বিচ্ছেদের জল্পনায় জল ঢালেন মালাইকা অরোরা। কিন্তু গত কয়েক সপ্তাহে তাঁদের আর একসঙ্গে কোথাও দেখা যাচ্ছে না। এই নিয়ে জল্পনা শুরু হয়েছিল। কিন্তু কোনও তারকাই এই নিয়ে মুখ খোলেননি।
সম্পর্কের ভাঙন নিয়ে কেউ কোনও কথা যেমন বলছিলেন না তেমনই তাঁদের আর দেখা যেত না কোনও পার্টিতে বা ইভেন্টে। অবশেষে ঘনিষ্ঠমহল সূত্রে খবর অর্জুন-মালাইকার বিচ্ছেদ হয়ে গিয়েছে। তারা ব্রেক আপ নিয়ে কোনও কথা প্রকাশ্যে বলবেন না বলেই কিছু বলছেন না।
মালাইকার সঙ্গে অর্জুনের বয়সের ফারাক ১২ বছর। এই নিয়ে সোশ্যাল মিিডয়ায় যথেষ্ট ট্রোলিংয়ের শিকারও হতে হয়েছে অর্জুন মালাইকাকে। তবে কফি উইথ করণ শো-তে অর্জুন বলেছিলেন প্রেমে বয়স নয় ভালবাসাটাই আসল। যার প্রতি আকর্ষণ তৈরি হচ্ছে তার বয়সটা গুরুত্বপূর্ণ নয়। যাঁরা এটা জানেন তাঁরা এই নিয়ে প্রশ্ন করেন না। তবে সেসব পুরনো কথা। আপাতত অর্জুন-মালাইকার পথ আলাদা। তাঁরা নিজের নিজের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন।












Click it and Unblock the Notifications