Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Arijit Singh: পহেলগাঁওয়ে মর্মান্তিক ঘটনার জেরে বাতিল অরিজিৎ সিংয়ের কনসার্ট, টিকিটের টাকা ফেরতের সিদ্ধান্ত

Arijit Singh: জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে মর্মান্তিক সন্ত্রাসী হামলার (terrorist attack in Pahalgam) পর, চেন্নাইয়ের আসন্ন কনসার্ট বাতিল করলেন জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং (Arijit Singh)। এই কঠিন সময়ে ক্ষতিগ্রস্তদের সম্মান জানাতে এবং সংহতি প্রকাশের জন্য সম্মিলিত প্রতিশ্রুতি হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই জানা গিয়েছে। আগামী ২৭শে এপ্রিল চেন্নাইতে এই বহু প্রতীক্ষিত কনসার্টটি অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল। অনুষ্ঠান আয়োজকদের সঙ্গে আলোচনা করে এই বার্তা দেন শিল্পী।

উল্লেখ্য, গত ২২শে এপ্রিল পহেলগাঁওয়ে বৈসরন উপত্যকায় লস্কর-ই-তৈবার শাখা দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টের হামলায় ২৮ জনের মৃত্যু হয়, আহত হন আরও ২০ জন। নিহতদের মধ্যে মূলত পর্যটকরাই ছিলেন। এই মর্মান্তিক ঘটনার পরই অরিজিৎ সিং এবং আয়োজকরা যৌথভাবে কনসার্ট বাতিলের সিদ্ধান্ত নেন।

Arijit Singh

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, "সাম্প্রতিক এবং মর্মান্তিক ঘটনার পরিপ্রেক্ষিতে শিল্পী ও আয়োজকরা সম্মিলিতভাবে এই রবিবার, ২৭শে এপ্রিল চেন্নাইতে আয়োজিত অনুষ্ঠানটি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন। আমরা সকলের কাছে আন্তরিকভাবে দুঃখিত। তবে, এই কঠিন সময়ে আমরা ক্ষতিগ্রস্তদের পাশে থাকতে বদ্ধপরিকর।"

বিবৃতিতে আরও বলা হয়, "ইতিমধ্যে টিকিট ক্রেতাদের টিকিটের সম্পূর্ণ টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আপনাদের টাকা সরাসরি আপনাদের পেমেন্টের মূল অ্যাকাউন্টে ফেরত চলে যাবে। তবুও যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে, তাহলে events@district.in এই ঠিকানায় যোগাযোগ করতে পারেন। আপনাদের সহযোগিতা ও সহানুভূতির জন্য আমরা কৃতজ্ঞ।"

এদিকে পহেলগাঁওয়ের প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মঙ্গলবার ঘোড়ায় চেপে পর্যটকরা যখন বৈসরনের সৌন্দর্য উপভোগ করছিলেন, তখন সামরিক পোশাকে আসা দুই থেকে তিনজন ব্যক্তি এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। তবে গতকালই এই হামলার দায় স্বীকার করেছে লস্করের শাখা সংগঠন টিআরএফ। ঘটনার পরই এলাকায় নিরাপত্তা বাহিনী পৌঁছেছে এবং হামলাকারীদের খোঁজে জোরদার তল্লাশি অভিযান চলছে।

হামলায় হতাহতদের বীভৎস ছবি ও ভিডিও ইতিমধ্যে সকলেই দেখেছেন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গিয়েছে, রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে থাকা মানুষজন এবং তাদের স্বজনদের আর্তনাদ। এই ঘটনা যেন বারবার নিরাপত্তা ব্যবস্থার দিকে আঙ্গুল তুলছে। সুষ্ঠ নিরাপত্তা ব্যবস্থা না থাকার কারণেই কি মর্মান্তিক ঘটনা? প্রশ্ন থেকেই যাচ্ছে।

Take a Poll

এদিকে এই নৃশংস সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন বলিউড ইন্ডাস্ট্রির বহু তারকা। সিদ্ধার্থ মালহোত্রা, সোনু সুদ, অনুপম খের, ক্যাটরিনা কাইফ, আলিয়া ভাট, প্রিয়াঙ্কা চোপড়া, আল্লু অর্জুনের মতো তারকারা শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন। গতকাল শাহরুখ খানও এই ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং এই জঘন্য কাজের বিরুদ্ধে ন্যায়বিচার প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন।

এমন পরিস্থিতিতে অরিজিৎ সিং-এর কনসার্ট বাতিলের এই সিদ্ধান্ত পহেলগাঁওয়ের সন্ত্রাসী হামলায় নিহত ও আহতদের প্রতি গভীর শ্রদ্ধা এবং সংহতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। তাঁর এই সিদ্ধান্ত অপ্রত্যাশিত হলেও, অনেকেই মনে করছেন, এটি একটি দায়িত্বপূর্ণ পদক্ষেপ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+