Arbaaz Khan Wedding: বিয়ের সানাই সলমনের বাড়িতে, দ্বিতীয়বার বিয়ে করলেন আরবাজ খান
দ্বিতীয়বার বিয়ে সারলেন সলমন খানের ভাই আরবাজ খান। মেক-আপ আর্টিস্ট সুরা খানকে বিয়ে করেছেন তিনি। বোন অর্পিতা খানের বাড়িছে ছোট্ট পারিবারিক অনুষ্ঠানের মধ্যদিয়ে বিয়ে সম্পন্ন হয়েছে। বড়দিনের শুভক্ষণে বিয়ের আসরে বাইরের কেউ আমন্ত্রিত ছিলেন না।
সলমন খান এবং তাঁর পরিবারের লোকেরাই কেবল উপস্থিত ছিলেন বিয়ের অনুষ্ঠানে। বিয়ের পর ইনস্টাগ্রামে ছবি শেয়ার করেছেন আরবাজ খান। সদ্য বিবাহিত আরবাজ সুরাকে জড়িয়ে ধরে একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় শেযার করেছেন। সঙ্গে সঙ্গে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।

সুরার সঙ্গে সিনেমার সেটেই আলাপ আরবাজের। গত সপ্তাহ থেকেই বলিপাড়ায় তাঁদের বিয়ে নিয়ে জল্পনা শুরু হয়েছিল। শেষ পর্যন্ত সেই জল্পনা সত্যি করেই আরবজ বিয়ে করলেন সুরাকে। সুরা বলিউডের নামি মেক-আপ আর্টিস্টদের তালিকায় পড়েন। তিনি রবীনা ট্যান্ডন এবং তাঁর মেয়ের সঙ্গে কাজ করেছেন।
আরবাজের সঙ্গে প্রথমে মালাইকা অরোরার বিয়ে হয়েছিল। ১৯ বছর পরে তাঁদের সম্পর্কে ভাঙন ধরে। ১৯৯৮ সালে তাঁরা বিয়ে করেছিলেন। ২০১৬ সালেই তাঁরা বিচ্ছেদ ঘোষণা করেছিলেন। এবং ২০১৭ সালে তাঁদের আইনি বিচ্ছেদ হয়। তাঁদের এক সন্তানও রয়েছে আরহান।
মালাইকা অরোরা এবং আরবাজ খানের বিচ্ছেদের পর মালাইকা এবং অর্জুন কাপুরের সম্পর্ক বলিপাড়ায় শোরগোল ফেলেছিল। বিয়ে না করলেও এখনও তাঁরা সম্পর্কে রয়েছেন। প্রায়ই তাঁদের একসঙ্গে দেখা যায়। এমনকী বিদেশে ছুটিও কাটাতে যান তাঁরা। এদিকে আরবাজ খান জর্জিয়ার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন। কিন্তু সেই সম্পর্ক গত বছর ভেঙে যায়। তারপরেই সুরার সঙ্গে সম্পর্কে জড়া আরবাজ খান।












Click it and Unblock the Notifications