১৭০০ কোটি টাকার মালিক এআর রহমান, বাড়ি-গাড়ি মিলিয়ে চমকে দেওয়ার মতো বৈভব জীবনে

অস্কারজয়ী সঙ্গীত পরিচালক এআর রহমানের সংসার ভাঙছে। একথা নিজেই ঘোষণা করেছেন তাঁর স্ত্রী সায়রা বানো। এই বিষয়ে প্রেস বিবৃতি জারি করেছেন সায়রা। এবং এই ঘটনার পরে রহমান জানিয়েছেন, ৩০ বছরের বিবাহিত জীবনে পৌঁছনোর এক ধাপ আগে তাঁদের থামতে হচ্ছে। এবং সব মিলিয়ে পরিবারের তরফে একান্ত থাকতে চেয়ে সময় চেয়ে নেওয়া হয়েছে।

ভারতের সবচেয়ে বেশি রোজগেরে মিউজিশিয়ান হলেন এআর রহমান। তাঁর বিবাহবিচ্ছেদের খবর সামনে আসতেই রহমানের কেরিয়ার এবং ব্যক্তিগত জীবন নিয়ে চুলচেরা বিশ্লেষণ শুরু হয়েছে। আর তাতে উঠে এসেছে তাঁর বিপুল সম্পদের কথা। জানা গিয়েছে, তিনি মোট ১৭০০ কোটি টাকার সম্পদের মালিক।

ar rahaman

তিন দশকের বেশি দীর্ঘ কেরিয়ারে এআর রহমান একের পর এক চলচ্চিত্রে কালজয়ী সঙ্গীত পরিচালনা করেছেন। দক্ষিণী সিনেমা, বলিউড সিনেমার সীমা ছাড়িয়ে তিনি জয় করে নিয়েছেন হলিউড।

১৯৯৫ সালে এআর রহমান এবং সায়রা বানোর নিকাহ হয়। সেই সময় রহমান সঙ্গীত পরিচালনার কাজে অত্যন্ত ব্যস্ত ছিলেন। ফলে পাত্রী দেখতে যাওয়া তাঁর পক্ষে সম্ভব ছিল না। তবে মা বিয়ের কথা বলতেই এক কথায় রাজি হয়ে যান রহমান। এবং শেষ পর্যন্ত মায়ের দেখা পাত্রীকেই নিকাহ করেন।

তবে দীর্ঘ ২৯ বছরের পথ চলার পর তাঁদের দুজনেরই মনে হয়েছে একসঙ্গে থাকা এবং পথচলা তাঁদের পক্ষে সম্ভব হচ্ছে না। ফলে খুব ভেবেচিন্তে সবদিক বিবেচনা করে সায়রা বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন এবং তা জনসমক্ষে জানিয়েছেন।

এআর রহমান তাঁর প্রথম চলচ্চিত্র রোজায় সঙ্গীত পরিচালনা করে পারিশ্রমিক পেয়েছিলেন ২৫ হাজার টাকা। আর এখন সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, একটি সিনেমায় সঙ্গীত পরিচালনার জন্য রহমানের পারিশ্রমিক ৮ থেকে ১০ কোটি টাকা। পাশাপাশি এক ঘণ্টার লাইভ পারফরম্যান্সের জন্য এআর রহমান ১ থেকে ২ কোটি টাকার কাছাকাছি পারিশ্রমিক নিয়ে থাকেন বলেও রিপোর্টে জানা গিয়েছে।

চেন্নাইয়ের পাশাপাশি লস অ্যাঞ্জেলেস এবং দুবাইয়েও এআর রহমানের বাড়ি আছে বলে খবর। পাশাপাশি রহমানের কাছে বিএমডব্লিউ, অডি, মার্সেডিজ এবং রেঞ্জ রোভারের বিভিন্ন সংস্করণের কালেকশন রয়েছে বলেও জানা যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+