অভিনেতা অনুপম খেরের পরিবারে করোনার দানবীয় হানা! একাধিকজন পজিটিভ
অভিনেতা অনুপম খেরের পরিবারে করোনার দানবীয় হানা! একাধিকজন পজিটিভ
বচ্চন পরিবারের পর এবার খের পরিবার। অনুপম খেরের পরিবারে এবার করোনার দানবীয় থাবা বসেছে। অভিনেতার পরিবারের একাধিক সদস্য করোনা আক্রান্ত।

অভিনেতা এদিন একটি টুইটে জানিয়েছেন, তাঁর মা করোনা পজিটিভ। একই সঙ্গে , তাঁর ভাই, তাঁর ভাইয়ের স্ত্রী ও ভাইঝিও করোনায় আক্রান্ত। এঁরা সকলেই আপাতত স্থিতিশীল। এঁদের শরীরে করোনার হালকা আভাস মিলেছে। এরপর অভিনেতা নিজেও করোনা টেস্ট করান। তবে অনুপম খের করোনা মুক্ত বলে জানিয়েছে টেস্টের ফলাফল।
অনুপম খের জানান, প্রাথমিকভাবে তাঁর মায়ের শরীর ভালো ছিল নায বহুদিন ধরেই খিদে কম ছিল তাঁর মায়ের। এরপর অভিনেতার মায়ের রক্ত পরীক্ষা করা হয়। এরপর তাঁর মায়ের সিটি স্ক্যান করাতে গিয়েই পরিস্থিতি স্পষ্ট হয়। উল্লেখ্য়, ইতিমধ্যেই বলিউডে করোনা থাবা বসাতে শুরু করেছে। বচ্চন পরিবারে অমিতাভ ও তাঁর ছেলে অভিষেক করোনা পজিটিভ বলে জানিয়েছেন। এরপর বচ্চন পরিবারের বাকিদের এই টেস্ট হয়। যেখানে দেখা গিয়েছে জয়া, ঐশ্বর্য ও আরাধ্যা করোনা মুক্ত। অন্যদিকে, রেখার বাড়িতে এর কর্মী করোনা পজিটিভ হওয়ায় অভিনেত্রীর বাংলো সিল করা হয়েছে। টেস্ট করাতে হচ্ছে অভিনেত্রীকেও।












Click it and Unblock the Notifications