Salman Khan: হঠাৎ সলমন খানের বাড়িতে অ্যানিম্যালের পরিচালক, জল্পনা শুরু বলিপাড়ায়
অ্যানিম্যাল-২ তৈরির কথা প্রকাশ্যে আসার পর আবার সলমন খানের সঙ্গে দেখা গেল পরিচালক সন্দীপ রেড্ডিকে। তাই নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। তাহলে কি অ্যানিম্যাল-২ ছবিতে সলমন খানকে নেওয়ার বিষয়ে কথা বলতে গিয়েছেন সন্দীপ রেড্ডি। এই নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে।
এদিকে শোনা যাচ্ছে আবার সন্দীপ রেড্ডি সলমন খানকে নিয়ে অন্য কোনও পরিকল্পনায় রয়েছেন। কি সেই পরিকল্পনা এই নিয়ে জল্পনা চলছে। তারপরেই জানা গিয়েছে নতুন এক একটি ব্ল্যাক থ্রিলার নিয়ে কাজ করতে চাইছেন পরিচালক। সম্ভবত তাই নিয়ে কথা বলতেই সন্দীপ রেড্ডি সলমন খানের সঙ্গে কথা বলতে গিয়েছিলেন।

রণবীর কাপুর অভিনীত সন্দীপ রেড্ডির সিনেমা অ্যানিম্যাল বক্স অফিসে রেকর্ড কালেকশন করেছে। বক্স অফিসে ৭০০ কোটি টাকা কালেক্ট করেছে অ্যানিম্যাল ছবিটি। বক্স অফিসে বিপুল সাফল্যের পরিচালক নিজেই জানিয়েছেন অ্যানিম্যাল-২ নিয়ে বিশেষ পরিকল্পনা শুরু করে দিয়েছেন তিনি। তাতে রণবীর কাপুরের জবল রোল থাকবে। চলতি বছরের শেষেই স্ক্রিপ্টের কাজ শেষ হয়ে যাবে। সম্ভবত সামনের বছরে ছবিটির শ্যুটিং শুরু করবেন তিনি।
এরই মধ্যে আবার পরিচালক হঠাৎ সলমন খানের সঙ্গে কেন দেখা করলেন তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। জানা গিয়েছে সলমন খানকে নিয়ে একটি ডার্ক সাসপেন্স থ্রিলার করতে চাইছেন তিনি। তাতে একই সঙ্গে আল্লু অর্জুন এবং প্রভাসকে দেখা যাবে। যদিও সন্দীপ রেড্ডি এর আগেই জানিয়েছিলেন তিনি শাহরুখ খান এবং চিরঞ্জিবীর মতো অভিনেতাদের সঙ্গে কাজ করতে চান।
এদিকে আবার সলমন খানকে খুব শিগরিরই করণ জোহরের ছবিতে দেখা যাবে। সেই ছবিতে সিআরপিএফ জওয়ানের ভূমিকায় অভিনয় করবেন তিনি। ২০২৩-র মাঝামাঝি থেকে ছবিটির শ্যুটিং শুরু হওয়ার কথা ছিল। এবং ২০২৪ সালের ডিসেম্বর মাসের বড়দিনকে সামনে রেখে ছবিটি রিলিজ করা হবে বলে জানানো হয়েছিল। কিন্তু এখনও সেই ছবিটির শ্যুটিং নিয়ে কোনও তথ্য প্রকাশ্যে আসেনি।












Click it and Unblock the Notifications