Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ছোটবেলার ছবি শেয়ার করে সোনমকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন অনিল কাপুর

ছোটবেলার ছবি শেয়ার করে সোনমকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন অনিল কাপুর

প্রতিটি বাবার জন্য নিজের সন্তানের জন্মদিনের থেকে ভালো দিন আর কিছুই হতে পারে না। তা তিনি সাধারণ মানুষ হন কিংবা কোনও বড় সেলিব্রিটি, সকলের কাছেই নিজের সন্তান হল ঈশ্বরের সবথেকে বড় আশীর্বাদের মত। আর তা যদি হয় কন্যা সন্তান, তাহলে সেক্ষেত্রে বাবাদের আদর বেড়ে যায় আরও কয়েকগুণ। ঠিক তেমনই নিজের মেয়ের জন্মদিনে তাঁর ছটবেলাকার কথা মনে করে নস্টালজিক হয়ে পড়লেন অনিল কাপুর। মেয়ে সোনম কাপুর আহুজার ছবি শেয়ার করলেন স্যোশাল মিডিয়ায়।

অনিল কাপুরের ইমোশনল পোস্ট

কন্যা অভিনেত্রী সোনম কাপুরকে তাঁর জন্মদিনে শুভকামনা জানিয়েছেন পিতা অনিল কাপুর। এইদিন সোনম কাপুরের জন্মদিন উপলক্ষে শেয়ার করেছেন বেশকিছু থ্রোব্যাক ছবি। যেখানে খুদে সোনম কাপুরকে দেখা গিয়েছে হাসিমুখে ছবি তুলতে। আর সোনম কাপুরের বার্থডে উপলক্ষে সেই সকল ছবি শেয়ার করে অনিল কপুর লিখেছেন ইমোশনল পোস্ট। আর যা ইতিমধ্যেই ভাইরাল হয়েছে স্যোশাল মিডিয়ায়। এই পোস্ট দেখে সোনমকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি অনিল কাপুরকেও একাধিক কমেন্ট করেছেন তাঁর ফ্যানেরা।

 লাডলি'কে মিস করছেন অনিল

লাডলি'কে মিস করছেন অনিল

সোনম কাপুর আহুজার জন্মদিন উপলক্ষে একটা লম্বা ফেসবুক পোস্ট করেছেন জনপ্রিয় বলিউড অভিনেতা অনিল কাপুর। সেখানে তাঁকে কয়েকটি পুরনো দিনের ছবি দিতেও দেখা গিয়েছে, এবং সেখানেই অনিল কাপুর জানিয়েছেন এই বিশেষ দিনে ঠিক কতখানি মিস করছেন নিজের 'লাডলি' মেয়েকে। পোস্টে সোনমের সাদা কালো ছবিও পোস্ট করেছেন বলিউডের 'মিস্টার ইন্ডিয়া' অনিল কাপুর। সেখানে খুব মিষ্টি দেখতে লাগছে খুদে সোনমকে।

 অনিল কাপুরের বার্তা

অনিল কাপুরের বার্তা

সোনমের সাদাকালো ছবি পোস্ট করে অনিল কাপুর একটি আবেগঘন বার্তা লিখেছেন তাতে। সেখানে অনিল কাপুরের সঙ্গে সোনমের কিছু শৈশবের ছবি রয়েছে। এই ছবি শেয়ার করার সময় অনিল কাপুর সোনমকে তাঁর জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। এবং সেই সঙ্গে অনিল কাপুর লিখেছেন যে, 'তোমার জন্মদিন উদযাপন করার জন্য আজ আমরা তোমার সঙ্গে নেই। কিন্তু তার নির্দিষ্ট কিছু কারণ রয়েছে। তবে আশা করছি যে পরের বার যখন আমরা তোমার সঙ্গে দেখা করব, তখন আমরা আমাদের নাতি বা নাতনিকে আমাদের কোলে নিতে পারব' পিতা-মাতা হওয়া অসাধারণ আনন্দ দেয়, এবং যদি তাঁরা দেখেন যে তাঁদের সন্তান সুখে আছে তাহলে আর কোনও কিছুই তাঁদের কাছে এরথেকে মূল্যবাণ বলে মনে হয় না'।

 ছোট রাজকুমার বা রাজকুমারীকে দেখার আশায়

ছোট রাজকুমার বা রাজকুমারীকে দেখার আশায়

প্রসঙ্গত, খুব শীঘ্রই মা হতে চলেছেন অনিল কাপুরের কন্যা সোনম কাপুর। আর সেই প্রসঙ্গ টেনেই শেষ লাইনে অনিল কাপুর লিখেছেন যে 'তোমার কোলে ছোট রাজকুমার বা রাজকুমারী দেখার জন্য অপেক্ষা করতে পারছি না।' মূলত অনিল কাপুর এই মুহূর্তে তাঁর পরিবারের এই ছোট্ট অতিথিটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।অনিল কাপুরের এই পোস্টটি তাঁর ভাগ্নি শানায়া কাপুরও লাইক করেছেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+