Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ওয়াচম্যান থেকে সেলসম্যান হিসাবে চাকরি করেছেন এঁরা! বলিউডে পা রাখার আগে সুপারস্টারদের পেশা একনজরে

কথায় বলে, সাফল্যের সিঁড়ি অত সহজে আসেনা। বহু পরিশ্রমের পরই একমাত্র পারা যায় সাফল্য ছুঁতে। তবে সব ক্ষেত্রে যে সাফল্য চাইলেই পাওয়া যায় তা নয়, এর জন্য চাই প্রবল ধৈর্য। তারপরই স্বপ্নপূরণের পথ খুঁজে পাওয়া যায়।

কথায় বলে, সাফল্যের সিঁড়ি অত সহজে আসেনা। বহু পরিশ্রমের পরই একমাত্র পারা যায় সাফল্য ছুঁতে। তবে সব ক্ষেত্রে যে সাফল্য চাইলেই পাওয়া যায় তা নয়, এর জন্য চাই প্রবল ধৈর্য। তারপরই স্বপ্নপূরণের পথ খুঁজে পাওয়া যায়। এই ফর্মুলা মেনেই অমিতাভ থেকে রজনীকান্ত কিম্বা নওয়াজউদ্দিন থেকে শাহিদ কাপুররা নিজেদের স্বপ্নের উত্থানের পথে জেদ ধরে রেখেছিলেন। তবে সাধারণ থেকে সুপারস্টার হওয়ার পথ এতটাও সহজ ছিল না। ফিল্মের দুনিয়ায় পা রাখার আগে এই তারকারা বিভিন্ন সময়ে বহু পেশায় সংযুক্ত ছিলেন। কেমন ছিল অক্ষয়, অমিতাভ, রজনীকান্তদের জীবন? ফিল্মে যোগ দেওয়ার আগে তাঁরা কোন পেশায় ছিলেন?

অমিতাভ বচ্চন

অমিতাভ বচ্চন

বলিউডের বিগ বি সুপারস্টার অমিতাভ বচ্চন ফিল্মে যোগ দেওয়ার আগে, অল ইন্ডিয়া রেডিও-র তরফে প্রত্যাখ্যাত হন অডিশনেই। শোনা যায়, বিচারকদের তাঁর কণ্ঠস্বর পছন্দ হয়নি। পরর্তীকালে কলকাতায় একটি শিপিং সংস্থায় কাজ করতেন হরিবংশ রাই বচ্চনের পুত্র অমিতাভ।

রজনীকান্ত

রজনীকান্ত

বেঙ্গালুরুতে বাসের কন্ডাক্টার ছিলেন শিবাজী রাও গায়কোয়াড় , যাঁকে আজ গোটা বিশ্ব রজনীকান্ত নামে চেনে। বহু পরিশ্রমের পর এহেন রজনীকান্ত চরম বাধা পেরিয়ে দক্ষিণী ছবির মেগাস্টার হয়ে ওঠেন। যাঁকে আজ দক্ষিণভারত 'থালাইভা' নামে কুর্নিশ জানায়।

আর মাধবন

আর মাধবন

বলিউডে ফিল্ম জগতে পা রাখার আগে যে মাধবন দক্ষিণী বহু ছবির পর হিন্দি সিরিয়ালেও অভিনয় করেছেন, তা অবেকেই জানেন। এর বহু আগে তিনি পার্সনালিটি ডেভেলপমেন্ট ট্রেনার হিসাবে কাজ করতেন বহুদিন।

শাহিদ কাপুর

শাহিদ কাপুর

পঙ্কজ কাপুরের পুত্র শাহিদ কাপুর ফিল্মে অভিনয়ের আগে বহুদিন ধরেই শামক দাভরের কাছে নাচের পাঠ নিয়েছেন। মূলত তিনি ডান্সার ছিলেন।

রণবীর সিং

রণবীর সিং

ফিল্মে যোগ দেওয়ার আগে রণবীর সিং ছিলেন কপি রাইটার। এক বিজ্ঞাপনী সংস্থায় তিনি কপ লিখতেন বলে জানা গিয়েছে।

অক্ষয় কুমার

অক্ষয় কুমার

অক্ষয় কুমার ফিল্মের জগতে আসার আগে বহু দিন যে মার্শাল আর্টি নিজেকে পোক্ত করেছেন , সেকথা অনেকেরই জানা। তবে ব্যাঙ্ককে একটা সময় তিনি শেফ ও ওয়েটার হিসাবেও নিযুক্ত ছিলেন।

জন আব্রাহাম

জন আব্রাহাম

এককালে মিডিয়া প্ল্যানার হিসাবেও কাজ করেছেন জন আব্রাহাম। তারপর তিনি আসেন মডেলিংয়ের দুনিয়ায়। কেরিয়ার শুরু হয় জিসম ছবি দিয়ে।

নওয়াজউদ্দিন সিদ্দিকি

নওয়াজউদ্দিন সিদ্দিকি

নওয়াজউদ্দিন সিদ্দিকি বলিউডে পা রাখার আগে বহু সংগ্রাম চালিয়েছেন জীবনযুদ্ধ ঘিরে। তবে ফিল্মে আসার আগে তিনি কেমিস্ট হিসাবে একটি পেট্রোক্যামিক্যাল সংস্থায় কর্মরত ছিলেন। তারও আগে একটি সংস্থায় তিমি সেলসম্যানের কাজ করেছেন।

আরশদ ওয়ারসি

আরশদ ওয়ারসি

'মুন্নাভাই এমবিবিএস' এর অভিনেতা আরশাদ ওয়ারসি এককালে সেলসম্যান হিসাবে প্রসাধনীও বিক্রি করেছেন মুম্বইয়ের বিভিন্ন জায়গায়। পরবর্তীকালে তিনি ডান্সার হিসাবেও পরিচিতি পান। এরপর শুরু হয় বলিউড সফর।

সোনাক্ষী সিনহা

সোনাক্ষী সিনহা

শত্রুঘ্ন কন্যা সোনাক্ষী বলিউডে পা রাখার আগে ফ্যাশন ডিজাইনিং করেছেন। তিনি পেশাগতভাবে ফ্যাশন ডিজাইনিং এর কাজ করেছেন বহুদিন ধরে। ২০০৬ সালের 'মেরে দিল লেকে দেখো' ছবিতে তিনি ফ্যাশন ডিজাইনিং করেন।

পরিণীতি চোপড়া

পরিণীতি চোপড়া

১৭ বছর বয়সে লন্ডনে পাড়ি দেন পরিণীতি। এই সুন্দরী অভিনেত্রী ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ক্যাটেরিং দফতরে কাজ করেছেন বহু বছর। তারপর বলিউডে পা রাখেন পরিণীতি।

রীতেশ দেশমুখ

রীতেশ দেশমুখ

পেশাগতভাবে আর্কিটেক্ট রীতেশ দেশমুখ। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর এই পুত্র রাজনীতির দিকে না গিয়ে আর্কিটেকচারকে নিজের কেরিয়ার হিসাবে বেছে নেন। পরে যোগ দেন বলিউডে।

অর্জুন কাপুর

অর্জুন কাপুর

ফিল্মে পা রাখার আগে বনি কাপুর পুত্র অর্জুন কাপুর ফিল্মের অ্যাসিসটেন্ট পরিচালক হিসাবে কাজ করতেন। তিনি বহু বছর করণ জোহরকে সহায়তা করেছেন। পরবর্তীকালে তিনি ফিল্মে আসেন। বনিপুত্রের প্রথম ফিল্ম 'ইশকজাদে'

দিলীপ কুমার

দিলীপ কুমার

পাকিস্তানে জন্ম গ্রহণ করার পর দিলীপ কুমার দেশভাগের সময় ভারতে আসেন। সেই সময় তিনি পুনাতে জীবন সংগ্রাম শুরু করেন। সেখানে একটি ছোট্ট ক্যাফে চালাতেন দিলীপ। এমনই গুঞ্জন শোনা যায়। পরবর্তীকালে তিনি ফিল্মের দুনিয়ায় পা রাখেন তিনি।

তাপসী পান্নু

তাপসী পান্নু

দিল্লির তেগবাহাদুর ইনস্টিটিউট অফ টেকনলজির ছাত্রী ছিলেন তাপসী পান্নু। কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং পাশ করে তিনি একটি সফ্টওয়্যার সংস্থায় কাজ করতেন। পরবর্তীকালে তিনি যোগ দেন ফিল্মে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+