Amitabh Bachchan: ভয়ে নাকি বিশ্বকাপ ম্যাচই দেখেননি বিগ-বি, কাঁদতে কাঁদতে কী জানালেন তিনি
টি২০ বিশ্বকাপে ঐতিহাসিক জয় ভারতের। কিন্তু সেই মাহেন্দ্রক্ষণের সাক্ষী থাকতে পারেননি অমিতাভ বচ্চন। ভারতের জয়ে চোখে জল এসে গিয়েছিল বলিউড সুপার স্টারের। কিন্তু কেন দেখতে পেলেন না তিনি এই ঐতিহাসিক ম্যাচ।
অমিতাভ জানিয়েছেন কোনও কাজে ছিলেন না তিনি। কিন্তু তার পরেও নিজেই ইচ্ছে করে টিভি বা মোবাইলে ক্রিকেট ম্যাচ দেখেননি। কারণটা শুনলে সত্যিই অবাক হবেন। অমিতাভ বচ্চন বলেছেন , তিনি ক্রিকেট ম্যাচ দেখলেই নাকি ভারত হেরে যায়। যতবারই দেখেছেন ততবারই তাই ঘটেছে। সেকারণে এবার এক প্রকার ভয়েই তিনি বিরাটদের ম্যাচ দেখতে বসেননি।

১৭ বছর পর ফের বিশ্বকাপ জয় ভারতের। ২০০৭ সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে প্রথম টিম ইন্ডিয়া টি২০ ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জয় করেছিল। তারপরে আবার ২০২৪ সালে রোহিত শর্মা এবং বিরাট কোহলির নেতৃ্বে ওয়ার্ল্ড কাপ ঘরে এলো ভারতের। দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে বিশ্বকাপ জয় করে ভারত। রুদ্ধশ্বাস সেই ম্যাচের সাক্ষী থাকতে পারেননি বলিউড তারকা বিরাট কোহলি।
কিন্তু বিরাটদের জয়ের পর এক কথায় কান্নায় ভেঙে পড়েছিলেন বর্ষিয়ান অভিনেতা। তিনি জানিয়েছেন ভয়েই তিনি রবিবার ক্রিকেট ম্যাচ দেখতে বসেননি। কারণ, যতবার তিনি ক্রিকেট ম্যাচ দেখতে গিয়েছেন ততবারই ভারত ম্যাচ হেরে গিয়েছে। সেকারমে এবার আর ফাইনাল ম্যাচ দেখার ঝুঁকি নেননি তিনি।
টেলিভিশন এবং মোবাইলে ম্যাচ দেখা থেকে দূরেই ছিলেন কল্কি তারকা। জয়ের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে টিম ইন্ডিয়াকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। এক্স হ্যান্ডেলে অমিতাভ বচ্চন লিখেছেন,'T5057, আমার চোখ দিয়ে জল পড়ছে, ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া।'
দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে এই বিপুল জয় ভারতের। মাঠের মধ্যেই কান্নায় ভেঙে পড়েছিলেন রোহিত শর্মা। মাত্র ৭ রানে ম্যাচ জিতিয়েছেন বিরাট কোহলি। ফাইনালের ম্যান অব দ্য ম্যাচ কোহলি। ২৯ বলে ৭৬ রান করে ম্যাচ বের করে আনেন তিনি। জয়ের পর বিরাট এবং রোহিত শর্মা দুজনেই টি-২০ ম্যাচ থেকে অবসর ঘোষণা করেছেন।
এক কথায় ভারতের হারতে বসা ম্যাচ বের করে এনেছেন বিরাট কোহলি। জয়ের পর বিরাটকে নিয়ে উচ্ছ্বাস শুরু করে দিয়েছিলেন ভারতীয় ক্রিকেটাররা। গত কয়েক বছর ধরে বিরাটের পারফরমেন্স নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছিল। শেষ পর্যন্ত বিরাট দেখিয়ে দিলেন তিনি নিজেকে হারিয়ে ফেলেননি। বিরাটের দুর্ধর্ষ পারফরমেন্স নিয়ে সোশ্যাস মিডিয়ায় হইহই শুরু হয়ে গিয়েছে।
শুধু অমিতাভ বচ্চন নয় ইন্ডিয়ার এই ওয়ার্ল্ডকাপ জয় নিয়ে হই হই শুরু হয়ে গিয়েছে বলিপাড়াতেও। কমল হাসান, রণবীর কাপুর, অল্লু অর্জুন, আলিয়া ভাট, চিরঞ্জিবী, জুনিয়র এনটিআর থেকে শুরু করে একের পর এক তারকা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে টিম ইন্ডিয়াকে এই জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন।












Click it and Unblock the Notifications