Amitabh Bachchan: ছেলের ছবির সাফল্য কামনা! খালি পায়ে সিদ্ধি বিনায়ক মন্দিরে পুজো বলিউড শাহেনশার
সিদ্ধি বিনায়ক মন্দিরে খালি পায়ে হেঁটে পুজো দিলেন অমিতাভ বচ্চন। অনেকেই ভাববেন গণেশ চতুর্থী আসতে তো অনেক দেরী তাহলে এখন কেন হঠাৎ করে সিদ্ধিবিনায়কে গেলেন বিগ-বি। আসলে ছেলের জন্য পুজো দিতে গিয়েছিলেন তিনি।
বাবা বলিউড শাহেনশা হলেও ছেলে কিন্তু বলিউডে তেমন ছাপ ফেলতে পারেনি। অভিষেক বচ্চনের অধিকাংশ ছবিই বক্স অফিসে মুখ থুবরে পড়েছে। সাফল্যের খতিয়ান হাতে গোনা। আরও একটি ছবি রিলিস করতে চলেছে। ছবির নাম ঘুমর। সেখানে ক্রিকেট কোচের ভূমিকায় দেখা যাবে তাঁকে।

ছেলের আপকামিং সিনেমার সাফল্য কামনায় সিদ্ধি বিনায়ক মন্দিরে পুজো দিলেন অমিতাভ বচ্চন। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও। তাতে দেখা গিয়েছে নিরাপত্তা রক্ষীরা তাঁকে রাস্তা দিয়ে ঘিরে নিয়ে যাচ্ছেন। আর অমিতাভ বচ্চন খালি পায়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন।
অভিষেক বচ্চনের ঘুমুর তিনি ইতিমধ্যেই ২ বার দেখে ফেলেছেন বলে জানিয়েছেন অমিতাভ বচ্চন। রবিবার দুপুর থেকে রাত পর্যন্ত তিনি পর পর দুবার সিনেমাটি দেখেছেন। নিজের ব্লগে সেকথা লিখেও ছিলেন তিনি। ছবিটির পরিচালনা করেছেন আর বাল্কি। পরিচালকের পরিচালনারও প্রশংসা করেছেন অমিতাভ বচ্চন।
বলিউড জুড়ে এখন গদর-২ জ্বর চলছে। বক্সঅফিস কালেকশনে সব রেকর্ড ভেঙে দিয়েছে সানি দেওলের গদর-২। তার মধ্যে অভিষেক বচ্চনের ঘুমর মুক্তি পেলে সেটা দর্শকদের কাছে কতটা পছন্দের হবে তা নিয়ে সন্দেহ রয়েছে। কারণ গদর-২ থেকে অক্ষয় কুমারের ওএমজি দুটোই পাল্লা দিয়ে এগোচ্ছে বক্স অফিসে। ওদিকে দক্ষিণ ভারত কাঁপছে রজনীকান্তের জ্বরে। বক্স অফিসে ৪০০ কোটির ব্যবসা করে ফেলেছে রজনীকান্তের জেলর।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications