২১০০০ চাষির আর্থিক সমস্যা কাটাতে এগিয়ে এলেন অমিতাভ! বিহার দেখল গঙ্গাপারের সন্তানের কীর্তি
বলিউডের শাহেনশা হোক বা বিগ বি, এই তকমা তিনি 'অর্জন' করেছেন নিজের অভিনয় দক্ষতার দাপটে।
বলিউডের শাহেনশা হোক বা বিগ বি, এই তকমা তিনি 'অর্জন' করেছেন নিজের অভিনয় দক্ষতার দাপটে। শুধু ৭০ এম এম এর ফ্রেম নয়, ক্যামেরার বাইরের ফ্রেমেও যে তিনি 'আজ কা অর্জুন ' তা বারবার প্রমাণ করেছেন অমিতাভ বচ্চন। এবার তিনি পাশে দাঁড়ালেন বিহারের ২১০০চাষির।

৭৬ বছরের এই অভিনেতা বিহারের ২১০০ চাষির পাশে দাঁড়িয়ে ,তাঁদের প্রদেয় ঋণের টাকা মিটিয়ে দিয়েছেন। নিজের বাসভবনে অমিতাভ চাষিদের ডেকে নিয়ে তাঁদের ঋণের টাকা দান করেন। তবে নিজের হাতে নয়, এই টাকা তিনি দান করেন মেয়ে শ্বেতা ও ছেলে অভিষেকের হাত দিয়ে। এরপর নিজের ব্লগে তিনি লেখেন, 'এটা প্রতিশ্রুতি দিয়েছিলাম, তা পূর্ণ করলাম'। বিহারের ২১০০ চাষির ঋণ মুকুব করা হয়েছে ওটিএস-এর দ্বারা।
শুধু চাষি পরিবারই নয়, এরপর শহিদ পরিবারগুলিকেও তিনি সাহায্য করবেন বলে জানান। পুলওয়ামায় শহিদ সেনা জওয়ানদের পরিবারকেও আর্থিক সাহায্যের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন অমিতাভ বচ্চন তা পূর্ণ করার দিকে এগিয়ে যান।












Click it and Unblock the Notifications