আদেশ শ্রীবাস্তবের শেষ বিদায়ে অমিতাভ বচ্চন, অনিল কাপুর-সহ তারকারা!
মাত্র ৪৯ বছর বয়সেই ক্যানসারের সঙ্গে যুদ্ধে হেরে প্রয়াত হলেন সনামধন্য সুরকার আদেশ শ্রীবাস্তব। তাঁর প্রয়াণে বলিউডে শোকের ছায়া। শনিবার তাঁর শেষকৃত্য অনুষ্ঠানে শেষ বিদায় জানাতে উপস্থিত ছিলেন অমিতাভ বচ্চন, অনিল কাপুর, সোনু নিগম, অলকা ইয়াগনিক, উদিত নারায়ন, সুনিধি চৌহান সহ একাধিক বলিউড ব্যক্তিত্ব। [ক্যানসারের সঙ্গে মারণযুদ্ধে হার, প্রয়াত হলেন সুরকার আদেশ শ্রীবাস্তব]
বাগবান, রাজনীতি, চলতে চলতে-র মতো একাধিক ছবিতে গানের সুর দিয়েছেন আদেশ। নিজের ৪৯ তম জন্মদিনের পরের দিনই তাঁর প্রয়ান হয়। দীর্ঘদিন ধরেই ক্যানসারে ভুগছিলেন আদেশ শ্রীবাস্তব।
অমিতাভ বচ্চন আদেশ শ্রীবাস্তবের ঘণিষ্ঠ ছিলেন। অমিতাভ জানিয়েছেন, আদেশের মৃত্যুর সঙ্গে তাঁর জীবন থেকে সঙ্গীত হারিয়ে গেল।
আদেশ শ্রীবাস্তবের অন্ত্যেষ্টিতে উপস্থিত বলিউড ব্যক্তিত্বদের একঝলক
{photo-feature}












Click it and Unblock the Notifications