ক্যানসারের সঙ্গে মারণযুদ্ধে হার, প্রয়াত হলেন সুরকার আদেশ শ্রীবাস্তব

মুম্বই, ৫ সেপ্টেম্বর : 'রহেনা হ্য়ায় তেরে দিল মে', 'কভি খুশি কভি গম', 'বাগবান', 'চলতে চলতে' ইত্যাদি অসংখ্য সিনেমায় তাঁর করা সুর বলিউড ইতিহাসে অমর হয়ে থাকবে।

আরও অনেক কিছু বোধহয় দেওয়ার ছিল তাঁর, তবে তার আগে ক্যানসারের সঙ্গে মারণযুদ্ধে হার মানলেন সুরকার আদেশ শ্রীবাস্তব।

ক্যানসারের সঙ্গে মারণযুদ্ধ, প্রয়াত সুরকার আদেশ শ্রীবাস্তব


গত এক মাস ধরে মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে যমে-মানুষে লড়াইয়ের পরে অবশেষে শুক্রবার গভীর রাতে প্রয়াত হলেন আদেশ শ্রীবাস্তব। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৪৯ বছর।

পারিবারিক সূত্রে খবর, এই প্রথম নয়, এর আগেও ২০১০ সালে প্রথম ক্যানসার ধরা পড়ে আদেশের। সেসময়ে চিকিৎসায় সম্পূর্ণ সেরে ওঠেন তিনি।

তাঁর স্ত্রী বিজেতা পণ্ডিত জানান, কাজের সূত্রে মার্কিন মুলুকে গিয়েছিলেন আদেশ। সেখানে হঠাৎ করে নাকে রক্ত পড়া শুরু করলে দেশে ফিরে আসেন। এরপর গত একমাস ধরে এই হাসপাতালই ছিল তাঁর ঠিকানা।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, গত কয়েকদিন ধরে আশা ছেড়ে দিয়েছিলেন চিকিৎসকেরা। কেমোথেরাপিও বন্ধ করে দেওয়া হয়েছিল। এরপর শুক্রবার গভীর রাতে দুনিয়ার মায়া কাটিয়ে চলে গেলেন আদেশ। পড়ে রইলেন তাঁর স্ত্রী ও সন্তানরা এবং পড়ে রইল তাঁর করা সুরেলা গান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+