সোনমের বিয়েতে তামাম বলিউড, অতিথি বিগ বি থেকে তৈমুর, দেখুন ছবি

বান্দ্রায় এক আত্মীয়ার বাংলোতে বিয়ের আসর বসে বলিউড তারকা সোনম কাপুরের। দিল্লির কোটিপতি ব্যবসায়ী আনন্দ আহুজার সঙ্গে এদিন বিবাহ বন্ধনে আবদ্ধ হন বলিউড ডিভা সোনম।

বান্দ্রায় এক আত্মীয়ার বাংলোতে বিয়ের আসর বসে বলিউড তারকা সোনম কাপুরের। দিল্লির কোটিপতি ব্যবসায়ী আনন্দ আহুজার সঙ্গে এদিন বিবাহ বন্ধনে আবদ্ধ হন বলিউড ডিভা সোনম। সোনমের বিয়ে উপলক্ষ্যে এদিন বান্দ্রার ওই বাংলোতে ছিল তারকার মেলা। সঙ্গে উপস্থিত ছিলেন কাপুর পরিবারের সদস্যরাও। কেমন ছিল সোনমের বিয়ে ঘিরে চাঁদের হাট? দেখে নেওয়া যাক কোন কোন তারকারা উপস্থিত ছিলেন সোনমের বিয়েতে ।

অমিতাভ বচ্চন

অমিতাভ বচ্চন

সোনমের বিয়ে যেহেতু পাঞ্জাবী মতে সম্পন্ন হয়েছে, তাই সকালেই আয়োজন হয় প্রথাগত 'আনন্দ করাজ' অনুষ্ঠানের। সেজন্য বান্দ্রার ব্যান্ডস্ট্যান্ডের বাংলোতে সকাল থকেই ভিড় ছিল তারকাদের। বিয়ে উপলক্ষ্যে আমন্ত্রিতদের মধ্যে ছিলেন অমিতাভ বচ্চন , তাঁর পুত্র অভিষেক ও কন্যা শ্বেতা।

আমির খান

আমির খান

এদিন সোনমের বিয়েতে উপস্থিত হন সস্ত্রীক অমির খান। সঙ্গে স্ত্রী করণ ছাড়াও এদিন আমিরের পাশে দেখা য়ায় তাঁর প্রথম পক্ষের সন্তান জুনেদকে।

সইফিনার সঙ্গে আনন্দ- সোনম

সইফিনার সঙ্গে আনন্দ- সোনম

বলিউডে সোনমের অন্যতম ঘনিষ্ঠ বন্ধু করিনা কাপুর। সোনমের বিয়েতে করিনা ও সইফকে পাওয়া গেল চেনা মেজাজে। নব দম্পতির সঙ্গে এদিন ছবি তোলেন তাঁরা।

তৈমুরকে নিয়ে গোটা পরিবার

তৈমুরকে নিয়ে গোটা পরিবার

সোনমের বিয়েতে এদিন কেবলমাত্র সইফ বা করিনাই হাজির ছিলেন না। সইফিনার সন্তান তৈমুরও এদিন হাজির ছিল। সঙ্গে ছিলেন করিনার দিদি করিশ্মা কাপুর।

রানি-করিনা-করিশ্মা

রানি-করিনা-করিশ্মা

বলিউডে একটা সময়ে ২ জন নায়িকার মধ্যে বেশ প্রতিযোগিতা ছিল। তাঁরা ছিলেন করিনা ও করিশ্মা। এদিন দু'জনকে ধরা গেল এক ফ্রেমে। সঙ্গে ছিলেন করিশ্মাও।

 বিয়ের পর ভাই হর্ষের সঙ্গে

বিয়ের পর ভাই হর্ষের সঙ্গে

এদিন বিয়ের পর্ব সারা হলে, সোনম ও আনন্দ ক্যামেরাবন্দি হন হর্ষবর্ধন কাপুরের সঙ্গে। সোনমের ভাই হর্ষের সঙ্গে শ্যালক-জামাইবাবুর সম্পর্ক যে কতটা গবীর আনন্দজের,তা ধরা পড়ল ছবিতে।

 বিয়ের অনুষ্ঠানে করণ

বিয়ের অনুষ্ঠানে করণ

এদিন গোলাপী রঙের শেরওয়ানিতে সেজে ছিলেন করণ জোহর। সোনমের বিয়ের আসরে তাঁর সঙ্গে লেন্স বন্দি হলেন রানি, করিনা, করিশ্মারা।

অর্জুন-রণবীর

অর্জুন-রণবীর

সোনমের ভাই অর্জুনকে এদিন দেখা গেল গাঢ় নীল শেরওয়ানিতে। তাঁর সঙ্গে ছিলেন বেস্টফ্রেন্ড রণবীর সিং। দুজনেই এদিন ব্য়াপর মস্তির মেজাজে ছিলেন সোনমের বিয়ে উপলক্ষ্যে।

জাহ্নবী-খুশি

জাহ্নবী-খুশি

এদিন সকালে ল্যাহেঙ্গা-চোলিতে দেখা গেল শ্রীদেবীকন্যা জাহ্নবী ও খুশি কাপুরকে। দুই বোনকেই এদিন বেশ ঝলমলে দেখায়। তাঁর সঙ্গে এদিন আসেন বনি কাপুরও।

সকাল থেকে ব্যস্ত অনিল কাপুর

সকাল থেকে ব্যস্ত অনিল কাপুর

মেয়ে সোনমের বিয়ের দিন সকালে সাদা কুর্তাতে এক্কেবারে ঝলমেল অনিল কাপুর। মেয়ের বিয়ে ঘিরে শত ব্যস্ততার মধ্যেও তিনি এক্কেবারে 'কুল'! সেটা তাঁর ছবির মেজাজ দেখেই বোঝা যাচ্ছে।

ছিলেন সোনমের বেস্ট ফ্রেন্ড জ্যকলিন

ছিলেন সোনমের বেস্ট ফ্রেন্ড জ্যকলিন

গোলাপি রঙের ল্যাহেঙ্গাতে এদিন মাত করে দিয়েছেন জ্যাকলিন। বেস্ট ফ্রেন্ড সোনমের বিয়ের দিন সকালে জ্যাকলিন ছিলেন টক অফ দ্য টাউন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+