Amir Khan: 'সেদিন আমি ভীষণ ভীষণ কাঁদব', কেন একথা বললেন আমির খান

দ্বিতীয় বিয়ে ভেঙে গিয়েছে। এখন বেশিরভাগ সময় প্রথম পক্ষের মেয়ে আর স্ত্রীর সঙ্গে দেখা যায় আমির খানকে। কয়েকদিন আগে একটি পার্টি থেকে বেরোনোর সময় আমির খানের নেশাগ্রস্ত ছবি ক্যামেরাবন্দি করেছিলেন পাপারাৎজিরা। তাই নিয়ে সোশ্যাল মিডিয়ায় হইচই পড়ে গিয়েছে।

সম্প্রতি আমির খান জানিয়েছেন তিনি তাঁর মেয়ে ইরার বিয়ের দিন ঠিক করে ফেলেছেন। ২০২৪ সালের জানুয়ারি মাসেই খান কন্যার বিয়ে। ৩ তারিখে ঠিক হয়েছে বিয়ের দিন। নুপুর শিখরের সঙ্গে বিয়ে ঠিক হয়েছে আমির কন্যার। চলতি বছরেই তাঁদের এনগেজমেন্ট হয়ে গিয়েছে।

Amir Khan

মেয়ের বিয়ের দিন জানানোর সঙ্গে সঙ্গে তিনি জানিয়েছেন সেদিন ভীষণ কাঁদবেন তিনি। অনেকটা আবেগাপ্লুত হয়েই সেকথা বলেছেন পারফেকশনিস্ট খান। সেই সঙ্গে হবু জামাইয়ের প্রশংসাও করেছেন আমির। অভিনেতা বলেছেন মানসিক ভাবে ইরাকে সবসময় শক্তি যুগিয়েছে নুপুর। প্রসঙ্গত উল্লেখ্য কয়েক মাস আগেই মানসিক অবসাদ নিয়ে প্রকাশ্যে কথা বলেছিলেন আমির কন্যা ইরা। তিনি জানিেয়ছিলেন এতোটাই অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলেন তিনি যে রাতের পর রাত না ঘুমিয়ে কািটয়ে দিতেন। ঘুম আসত না দিনের পর দিন। সেই অবসাদ থেকে তাঁকে বের করে আনতে অনেক সহযোগিতা করেছেন নুপুর।

সম্প্রতি আর কোনও ছবিতে দেখা যায়নি আমির খানকে। একাধিকবার তাঁকে দেখা গিয়েছে পরিবারের সঙ্গে কখনও আজাদের সঙ্গে আবার কখনও ইরা এবং তাঁর ছেলের সঙ্গে। গদর-২র সাকসেক পার্টিতেও দেখা গিয়েছিল আমির খানকে। সাধারণ বলি পাড়ার কোনও পার্টিতে তাঁকে যেতে দেখা যেত না এতোদিন। কিন্তু গত কয়েক মাসে বলিপাড়ার একাধিক পার্টিতে দেখা গিয়েছে তাঁকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+