না জেনে বিচার করবেন না! হার্দিকের সঙ্গে বিবাহবিচ্ছেদের গুঞ্জনের মাঝেই নাতাশার পোস্ট ঘিরে বাড়ছে রহস্য
টি ২০ বিশ্বকাপ ঘরে তোলার পর থেকেই খবরের শিরোনামে রয়েছেন ভারতের ক্রিকেট তারকা হার্দিক পান্ডিয়া। তবে এবার ২২ গজের ময়দান নয়, বরং ব্যক্তিগত করবে ফের চর্চার কেন্দ্রে উঠে এলেন দেশের এই ক্রিকেট খেলোয়াড়। স্ত্রী নাতাশা স্ট্যানকোভিচের সঙ্গে হার্দিক পান্ডিয়ার ডিভোর্সের খবর নিয়ে শুরু হয়ে গিয়েছে হৈ-চৈ। তবে এখানেই ধরা দিচ্ছে গল্পের নতুন মোড়! হার্দিক পান্ডিয়ার সঙ্গে বিবাহবিচ্ছেদের গুজবের মধ্যেই নাতাসা স্ট্যানকোভিচের নতুন ভিডিও ঘিরে শুরু হয়েছে নয়া জল্পনা।
সদ্য শেষ হওয়া টি ২০ বিশ্বকাপে ভারতের অসামান্য জয়ের পিছনে বড় ভূমিকা রয়েছে হার্দিকের। কিন্তু এতকিছুর পরেও টিম ইন্ডিয়া এবং হার্দিক পান্ডিয়ার জয় নিয়ে নীরবতার কারণে তীব্র সমালোচনার মুখোমুখি হয়েছেন নাতাশা। এদিকে, নাতাশা সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভিডিও শেয়ার করেছেন, যা এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় আলোড়ন সৃষ্টি করছে। বিবাহবিচ্ছেদের গুজবের মধ্যে, এই ভিডিওটি বিশেষ ভাবে দৃষ্টি আকর্ষণ করেছে নেটিজেনদের।

সেই ভিডিওতে দেখা গিয়েছে এক এক হাতে কাপ নিয়ে কফি পান করতে। আর সেই পোস্টে নাতাশা লিখেছেন, 'আমরা যখন একজন ব্যক্তির চেহারা হঠাৎ পরিবর্তন করতে দেখি, তখন আমরা তার প্রতি সহানুভূতি না দেখিয়েই দ্রুত তাকে বিচার করি। কোনটা সঠিক আর কোনটা বেঠিক তা না ভেবেই আমরা সরাসরি বিচার করতে শুরু করি।' আর নাতাশার এই ইনস্টাগ্রাম পোস্ট ইতিমধ্যেই ব্যাপক ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়।
উল্লেখ্য, প্রাক্তন বিগ বস প্রতিযোগী এবং নৃত্যশিল্পী তথা মডেল নাতাসা স্ট্যানকোভিচের সঙ্গে গত ২০২০ সালের ৩১ মে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন ভারতীয় তারকা ক্রিকেটার হার্দিক পান্ডিয়া। তাঁদের সেই বিয়ে নিয়েও কম কিছু চর্চা হয়নি। কিন্তু গত আইপিএল চলাকালীন নাতাশা ও হার্দিক পান্ডিয়ার বিবাহবিচ্ছেদের গুঞ্জন শুরু হয়। আর এবার হার্দিকের সঙ্গে বিচ্ছেদের গুঞ্জনের মধ্যেই নাতাশার নতুন ভিডিও ঘিরে নেটিজেনদের মাঝে শুরু হল হইচই।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications