বিতর্ক-প্রতিবাদের মাঝেই আয়োজিত ৬৫ তম জাতীয় চলচ্চিত্র উৎসব

যাবতীয় বিতর্ককে সরিয়ে রেখে প্রদান করা হল ৬৫ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এদিন পুরস্কার প্রাপকদের তালিকার প্রথম ১১ জনকে পুরস্কার দিয়ে সম্মানিত করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

যাবতীয় বিতর্ককে সরিয়ে রেখে প্রদান করা হল ৬৫ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এদিন পুরস্কার প্রাপকদের তালিকার প্রথম ১১ জনকে পুরস্কার দিয়ে সম্মানিত করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। বাকি প্রাপকদের পূর্বনির্ধারিত নিয়ম অনুযায়ী সম্মানিত করেন স্মৃতি ইরানি। এদিন 'নগরকীর্তন' ছবির জন্য সেরা অভিনেতার সম্মান পান ঋদ্ধি সেন। অন্যদিকে , সেরা অভিনেত্রীর সম্মানে ভূষিত হন শ্রীদেবী। তাঁকে 'মম' ছবিতে অভিনয়ের জন্য় সম্মানিত করা হয়েছে।

বিতর্ক-প্রতিবাদের মাঝেই আয়োজিত ৬৫ তম জাতীয় চলচ্চিত্র উৎসব

এর আগে, বুধবার পুরস্কারের মহড়া চলাকালীন জানানো হয় পুরস্কার প্রাপকদের প্রথম ১১ জনের হাতেই কেবল পুরস্কার তুলে দেবেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ । বাকি ১২৯ জনকে পুরস্কার প্রদান করবেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী স্মৃতি ইরানি ও সংশ্লিষ্ট মন্ত্রকের সচিব। ৬৪ বছরের প্রথা ভেঙে এই নতুন নিয়ম ঘিরেই ক্ষুব্ধ হন পুরস্কার প্রাপকরা। শুরু হয় হইচই। পুরস্কার প্রাপকদের মধ্যে বাকি ১২৯ জন অপমানিত বোধ করছেন এই নতুন প্রথা নিয়ে। অনুষ্ঠান বয়কটের ডাক দেন ৭০ চলচ্চিত্র ব্যক্তিত্ব। এজন্য তাঁরা প্রতিবাদ জানিয়ে রাষ্ট্রপতির কাছে চিঠিও লেখেন। নয়াদিল্লির অশোকা হোটেলে বিক্ষুব্ধদের সঙ্গে বৈঠক করেন জাতীয় চলচ্চিত্র বোর্ডের প্রধান শেখর কাপুর। কিন্তু তাতেও বরফ গলেনি।

যাঁরা অনুষ্ঠান বয়কটের ডাক দিয়েছেন তাঁদের মধ্য়ে রয়েছেন বাঙালি পরিচালক কৌশিক গঙ্গোপাধ্য়ায়। উল্লেখ্য, প্রতি বছর জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপকদের হাতে এই সম্মান তুলে দেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। গত ৬৪ বছর ধর এই প্রথাই দেখে এসেছে দেশ।কিন্তু পরিবর্তন হল এই বছরই। প্রথম ১১ জনের বাইরে থাকা সম্মান প্রাপকদের দাবি, দেশের সর্বোচ্চ নাগরিকের হাত থেকে এই সম্মান পাওয়া মর্যাদার বিষয়। এই প্রথা এবছর কেন পালিত হচ্ছে না , তা নিয়ে প্রশ্ন তোলেন ১১ জনের বাইরে থাকা প্রাপকরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+