BIG BOSS-এর ঘরে এবার অতিথি কারা? ফাঁস হয়ে গেল প্রত্যেকের ছবি
BIG BOSS: বছর বছর জনপ্রিয়তা বাড়ছে বিগ বস-এর। বিশেষত OTT প্লাটফর্মে জনপ্রিয়তা আরও বেশি। অভিনেতা সলমন খান এই শো-এর আকর্ষণ বাড়িয়েছেন আরও। কারা এবার অতিথি তথা প্রতিযোগী হয়ে যাবেন বিগ বসের ঘরে, তা নিয়ে কৌতূহল রয়েছে দর্শকদের মধ্যে।
আর তাঁদের ছবিই এবার প্রকাশ্যে এসে গেল জিও সিনেমার হাত ধরে। বিগ বসের ইতিহাসে এমনটা ঘটল প্রথমবার। বিগ বস ওটিটি-র দ্বিতীয় সিজন এটি। মোট ১৩ জন প্রতিযোগী এবার ঘরে প্রবেশ করবেন। তাঁদের ইঙ্গিতবাহী নাম দিয়ে চিহ্নিত করেছে জিও সিনেমা।

প্রতিযোগীদের নাম দেওয়া হয়েছে- তিখি পুরী, হিরো নো, ইনসান, ওয়ান পিস, ওম্যানাইয়া, সুপারস্টার, অ্যাস্ট্রো বেবি, হিরোইন ইত্যাদি।
তবে প্রত্যেকের ছবি প্রকাশ্যে আনা হলেও তাঁদের মুখ স্পষ্ট করা হয়নি। কারও পিছন থেকে ছবি তোলা হয়েছে, কারও মুখ অস্পষ্ট। জিও সিনেমার তরফ থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। ভিডিও-তে প্রত্যেক প্রতিযোগী নিজেদের পরিচয় দিচ্ছেন। প্রত্যেকেই অবশ্য ক্যামেরা থেকে অনেক দূরে থেকে ভিডিও করেছেন।
যাঁদের নাম রয়েছে, তাঁরা হলেন আলিয়া সিদ্দিকী (নওয়াজ উদ্দিন সিদ্দিকীর স্ত্রী), ফালাক নাজ, জিয়া শঙ্কর, মনীশা রানি, পুনীত, পালক পুরসওয়ানি, অবিনাশ সাচদেভা প্রমুখ। ২৪ ঘণ্টা একাধিক ক্যামেরার নজরে থাকা বিগ বস-এর অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়।
আগামী ১৭ জুন থেকে শুরু হচ্ছে বিগ বস ওটিটি-২। অর্থাৎ ওইদিন আসল প্রতিযোগীদের দেখতে পাবেন দর্শকেরা। জিও সিনেমা অ্যাপে ৬ সপ্তাহ ধরে চলবে সেই অ্যাপ। প্রতিদিন রাত ৯টায় দেখানো হবে শো-এর এপিসোড।












Click it and Unblock the Notifications