Alia Bhatt: মুক্তির দিনেই বক্স অফিসে ৫ কোটি টাকার কালেকশন তুলবে আলিয়ার জিগরা

দশেরায় মুক্তি পেতে চলেছে আলিয়া ভাটের অ্যাকশন মুভি জিগরা। তার ট্রেলর দেখে অনুরাগীরা মোহিত হয়ে গিয়েছেন। এর আগে আলিয়া ভাটকে এই অবতারে কেউ দেখেননি। এই প্রথম একেবারে অ্যাগ্রেসিভ অ্যাকশন মুডে দেখা যাবে আলিয়া ভাটকে।

দশেয়ার মুক্তি পেতে চলেছে ছবিটি। ওপেনিং ডে-তেই নাকি ৫ কোটি টাকা বক্স অফিসে কালেক্ট করবে আলিয়ার জিগরা। এমনই দাবি করা হচ্ছে। পুরোটাই নায়িকা কেন্দ্রীক ছবি। আলিয়া ভাট ছাড়াও ছবিতে রয়েছেন বেদাং রানা। বাসান বালার পরিচালিত ছবিটি অ্যাকশনে ভরপুর।

Alia Bhatt

জেল থেকে পালানোর ঘটনাকে কেন্দ্র করে তৈরি হয়েছে পুরো ছবির কাহিনী। ডবল ডিজিট ওপেনিং হবে না এমনই দাবি করছেন তাঁরা। ছবিটি প্রযোজনা করেছে করণ জোহরের ধর্মা প্রোডাকশন। দশেরার সপ্তাহান্তে যেহেতু ছবিটা মুক্তি পাচ্ছে সেহুতু দর্শকদের সংখ্যা বেশি হবে তাতে কোনও সন্দেহ।

প্রথম দিনেই বক্স অফিসে ৫ কোটি টাকা কালেক্টের টার্গেট নিয়ে নামছে আলিয়া ভাটের জিগরা। তবে প্রথম সপ্তাহে ২০ থেকে ২৫ কোটি টাকা কালেক্ট করে ফেলতে পারে এই ছবিটি। এমনই সম্ভাবনার কথা জানাচ্ছেন বিশেষজ্ঞরা। আলিয়া ভাটকে একেবারে নয়া অবতারে দেখার জন্য অপেক্ষা করছেন দর্শকরা।

আলিয়া ভাটকে অ্যাকশন মুডে দেখার জন্য অদীর অপেক্ষা করছেন দর্শকরা। ছবিতে বড় দিদির ভূমিকায় অভিনয় করছেন আলিয়া ভাট। ভাইকে রক্ষা করতে দিদির অদম্য জেদ। এবং ভাইয়ের জন্য কি কি করতে পারে দিদি তা দেখা যাবে এই ছবিতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+