বলিউড বিগ ফ্যাট ওয়েডিং, আলি-রিচার প্রাক-বিয়ের অনুষ্ঠানের ছবি ভাইরাল
বলিউড বিগ ফ্যাট ওয়েডিং, আলি-রিচার প্রাক-বিয়ের অনুষ্ঠানের ছবি ভাইরাল
বর্তমানে রিচা চাড্ডা ও আলী ফজল তাঁদের বিয়ে নিয়ে লাইম লাইটে রয়েছেন। দীর্ঘ প্রতীক্ষার অবসান! সাত বছর ভালোবাসা সম্পর্কে ছিলেন তাঁরা। তারপরেই এল শুভ মুহূর্ত। আর মাত্র অপেক্ষা কয়েকদিনের। দিল্লিতে প্রি ওয়েডিং ফটোশ্যুট করেছেন তারা। রিচার মেহেন্দি অনুষ্ঠানের ছবির প্রকাশ্যে এসেছে। তাছাড়াও আলী ও রিচার ককটেল পার্টির ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে তাঁদের ট্র্যাডিশনাল লুকে দেখা গিয়েছে। অক্টোবর মাসে ৪ তারিখ মুম্বইতে গাঁটছড়া বাঁধবেন তারা।

কী পোশাক পরেছেন আলী-রিচা
গতকাল অর্থাৎ শুক্রবার সঙ্গীত অনুষ্ঠান থেকে নানান শুভ মুহূর্তের ছবি পোস্ট করেছেন রিচা। মেহেন্দি ও সঙ্গীত অনুষ্ঠানের পর দিল্লিতে ককটেল পার্টির আয়োজন করেছিলেন তাঁরা। সেখান থেকে তাঁরা নানান পোজের ছবি শেয়ার করেছেন। ট্রাডিশনাল লুকে খুব সুন্দর লাগছে তাঁকে। গর্জাস শেরওয়ানিতে খুব সুন্দর লাগছে আলী ফজলকে। কম যাচ্ছেন না রিচাও। শাড়িতে ও ভারী গয়না অপরূপা লাগছে রিচাকে। এই অনুষ্ঠানে অতিথি ও বন্ধুদের মিলিয়ে মোট ৩০০ জন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছিলেন তাঁরা।

রিচা ক্যাপশনে কি লিখলেন
রিচা সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করার পাশাপাশি ক্যাপশনে লিখেছেন ' আমি তোমাকে আমার চোখে মাঝখানে লুকিয়ে রাখি রুমি... ' । রিচা ছাড়াও সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করেছেন আলী ফজলও। তাঁদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন অনুগামীরা, তারা ছাড়াও অনেক তারকারাও। বডিউড অভিনেত্রী সোনাক্ষী সিন্হা দম্পত্তিকে অভিনন্দন জানিয়েছেন। অভিনেত্রী এষা গুপ্তা তাঁদেরকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি হার্ট ইমোজি শেয়ার করেছেন। সকল অনুগামীই চাইছেন তারা সুখে থাকুক।

কবে বিয়ের কথা ছিল আলি আও রিচার
বলা বাহুল্য, ২০২০ সালে বিয়ে করার পরিকল্পনা করেছিলেন আলী ফজল ও রিচা চাড্ডা। কিন্তু সে সময় দেশ জুড়ে চলছিল কোভিড-১৯। তাই তাঁরা সেই সময় শুভ মুহূর্তকে আমন্ত্রণ জানাননি। কিছুদিন আগে নিজেদের ইনস্টাগ্রাম প্রোফাইলে আনুষ্ঠানিক ভাবে বিয়ে কথা নিশ্চিত করেছেন তাঁরা। তাঁরা জানিয়েছেন সেই সময় ঠিক দু'বছর আগে মহামারীতে অনেকের প্রাণ গিয়েছে। অনেকেই আবার কষ্ট পেয়েছে। তাই সে অসময়ে আমরা এই শুভ মুহূর্তকে আমন্ত্রণ জানায়নি। আমাদের পরিবার ও বন্ধুদের সঙ্গে শুভ মুহূর্তকে আমন্ত্রণ জানাচ্ছি। সকলের আশীর্বাদ চাইছেন তাঁরা। বিয়ের পর তাঁরা সুখে থাকুক এমনই কামনা করি।
ছবি সৌ:ইনস্টাগ্রাম
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications