করোনায় বলিউডে ধরাশায়ী পরিস্থিতির মাঝেও অক্ষয়ের 'সূর্যবংশী' ১০০ কোটির ক্লাবে!

বলিউড কার্যত করোনার পরিস্থিতির মাঝেও দিওয়ালি পার করে 'অক্ষয়ময়'। ২০২১ সালের প্রথমাংশে অক্ষয় কুমারের ফিল্ম 'বেলবটম' হাইপ পেলেও সেভাবে দর্শক মন মজাতে পারেনি। প্রবল আকাঙ্খা থাকলেও বলিউডের এই ফিল্ম অক্ষয় ভক্তদের সেভাবে নজর কাড়তে পারেনি। তবে ২০২১ এর বাকি অংশে যে অক্ষয় কুমার অভিনীত মাল্টি স্টারকাস্টের ফিল্ম ' সূর্যবংশী' কার্যত ব্লকবাস্টার হিটের পথে! রোহিত শেট্টি পরিচালিত এই ছবি ইতিমধ্যেই ১০০ কোটির ক্লাবে ঢুকে পড়েছে। উল্লেখ্য, করোনা পরিস্থিতিতে যেখানে সমস্ত সেক্টর ধরাশায়ী ,সেখানে বলিউডের বাজারে এমন এক বক্স অফিস কালেকশনে কার্যত উচ্ছ্বসিত অক্ষয় ভক্তরা।

করোনায় বলিউডে ধরাশায়ী পরিস্থিতির মাঝেও অক্ষয়ের সূর্যবংশী ১০০ কোটির ক্লাবে!

ছবি মুক্তির চারদিনেই ১০০ কোটির ক্লাবে 'সূর্যবংশী' চলে যেতেই কার্যত বলিউড পুরনো ছন্দে ফিরছে বলে মনে করা হচ্ছে। যেখানে কোভিড পরিস্থিতিতে সিনেমা হল-গুলি বন্ধ থেকেছে বহু সময় ধরে, এখনও অনেকেই সেভাবে সিনেমাহলমুখী হতে পারছেন না, সেখানে অক্ষয় কুমারের এই ছবি কার্যত বলিউডের বাজারে শোরগোল ফেলে দিয়েছে। নভেম্বরের ৫ তারিখে স্ক্রিনে এসেছে 'সূর্যবংশী' । তারপর থেকে কার্যত মাত করে দিয়েছে এই এন্টারটেইমেন্ট ডোজ। ছবির প্রযোজনা করেছে রিলায়েন্স এন্টারটেইনমেন্ট, রোহিত শেট্টি প্রোডাকশন, কেপ অফ গুড ফিল্মজ। এই ছবিতে অক্ষয়ের সঙ্গে রয়েছেন ক্যাটরিনা। এদিকে, পুলিশ অফিসার কেন্দ্রিক এই বলিউড ফিল্মে রaহিত শেট্টির পুরনো দুই ছবির নায়ক অজয় দেবগন ও রণবীর সিং রয়েছেন। তাঁরা তাঁদের ভূমিকা 'সিংহম' ও 'সিম্বা'র ভূমিকায় অভিনয় করেছেন। ছবিটি মূলত একটি ব্লাস্ট ও তার নেপথ্যে থাকা ষড়যন্ত্রের কাহিনি। ছবিকে অ্যাকশন নির্ভর ছবি হিসাবেই মূলত দেখছেন সমালোচকরা। তবে ছবির মধ্যে যেভাবে মনোরঞ্জনের ডোজ ঢুকিয়ে দেওয়া হয়েছে, তাতে মাতোয়ারা দর্শকমহল।

এদিকে, দিওয়ালির মরশুমে পর পর বলিউড ব্লকবাস্টার হিসাবে সামনে এসেছে রজনীকান্তের 'আন্নাটে' ছবিটি। সেদিক থেকে দক্ষিণ ভারতে কার্যত বক্স অফিসের সমস্ত রেকর্ড আন্নাটে একাই দুমড়ে মুচড়ে দিচ্ছে। এদিকে, অক্ষয়ের স্টারডমের সঙ্গে দক্ষিণে রজনীর স্টারডামের সংঘাত তুঙ্গে রয়েছে গত শুক্রবার থেকে। অক্ষয়ের 'সূর্যবংশী' তে খিলাড়ি কুমার এক অ্যান্টি টেরোরিজম স্কোয়াডের ডিসিপির ভূমিকা রয়েছেন। তিনিইএই ছবিতে গল্পের বুনোটের মূল নিউক্লিয়াস। এদিকে, ছবির প্রচারে 'কৌন বনেগা ক্রো়পতিতে' অক্ষয় , ক্যাট যেতেই অমিতাভ বলেন, তিনিও এমন সিরিজের সঙ্গে যুক্ত হতে চান। এর আগে সিংহম, সিম্বা সহ একাধিক পুলিশ অফিসার কেন্দ্রিক ছবি পরিচালনা করেছেন রোহিত। সেই সিরিজের একটি অংশ অক্ষয় অভিনীত এই ছবি। ছবিতে ক্যাটরিনা রয়েছেন তাঁর সহযোগীর ভূমিকায়। ছবিতে ক্যাট ছাড়াও রয়েছেন সিকন্দর খের, জ্যাকি স্রফ, অভিমন্যু সিং, গুলশন গ্রোভাররা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+