Akhshay Kumar: 'আমি মনে প্রাণে ভারতীয়', স্বাধীনতা দিবসে সোশ্যাল মিডিয়ায় কী চমক দিলেন বলিউড অভিনেতা
বলিউড কাঁপিয়ে অভিনয় করলেও ভারতীয় ছিলেন না তিনি। তাঁর কাছে ছিল কানাডার নাগরিকত্ব। বলিউডে অভিনয় শুরু করের আগে সিঙ্গাপুরে থাকতেন তিনি। সেখান থেকে মুম্বইয়ের জার্নিটা সহজ ছিল না। সাফল্য পেলেও কোথাও একটা ফাঁক রয়ে গিয়েছিল।
সেই ফাঁক পূরণ হল অবশেষে। বলিউডের জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমার এখন কাগজে কলমে ভারতী। ভারতের নাগরিকত্ব পেয়েছেন তিনি। নাগরিকত্বের সেই পরিতয় পত্র সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে অক্ষয় কুমার লিখেছেন দিল এবং নাগরিকত্ব দুটোই এখন হিন্দুস্তানি। সেই সঙ্গে হ্যাপি ইন্ডিপেনডেন্স ডে সকলকে জানিছেন তিনি। এবং শেষে লিখেছেন জয়হিন্দ।

একটা সময়ে কানাডার নাগরিকত্ব নিয়ে সোশ্যাল মিডিয়ায় একাধিকবার ট্রোলের সম্মুখীন হতে হয়েছিল তাঁকে। সেকথা প্রকাশ্যেই বলেছিলেন অভিনেতা। সেই সব ট্রোলারদের জবাব দিতেই স্বাধীনতা দিবসের দিন ভারতীয় নাগরিকত্বের প্রমাণ সহ পাসপোর্টটি সোশ্যাল মিিডয়া হ্যান্ডেলে শেয়ার করে নিজেকে হিন্দুস্তানি বলে লিখেছেন অক্ষয় কুমার।
এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অক্ষয় কুমার বলেছিলেন, ভারত তাঁর কাছে সবকিছু। ভারতে তিনি বাঁচার রসদ খুঁজে পান। ভারত থেেক তিনি যা আয় করেন সেটা পুষিয়ে দেওয়ার চেষ্টা করেন। সকলে যখন সবটা না জেনে কথা বলেন তখন সেটা কষ্ট দেয়।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে অক্ষয় কুমারের সুসম্পর্কের কথা সকলেরই জানা। প্রধানমন্ত্রী মোদীর ইন্টারভিউ নিতে দেখা গিয়েছিল বলিউড অভিনেতাকে। প্রসঙ্গত উল্লেক্য অক্ষয় কুমার জানিয়েছিলেন ২০১৯ সালে তিনি ভারতীয় পাসপোর্টের জন্য আবেদন করেছিলেন। অবশেষে ২০২৩ সালে সেই পাসপোর্ট তাঁর হাতে এসেছে।
সম্প্রতি মুক্তি পেয়েছে অক্ষয় কুমার অভিনীত ওএমজি-২ ছবিটি। গদর-২-র তুলনায় পিছিয়ে থাকলেও ক্রিটিকদের কাছে প্রশংসা পেয়েছে ওএমজি-২। অক্ষয় কুমার ছবিতে ভগবান শিবের ভূমিকায় অভিনয় করেছেন। প্রথম কয়েকদিনে তেমন ভাল ব্যবসা না করলেও গত তিনদিনে ব্যপক ব্যবসা করেছে অক্ষয় কুমারের ওএমজি-২। চার দিনে বক্স অফিসে ৫৫ কোটি টাকা তুলেছে অক্ষয় কুমারের ছবি।












Click it and Unblock the Notifications