বাংলার দুই জামাই ফের একই ছবিতে! অমিতাভ-অজয় এবার পরিচালক-অভিনেতার সম্পর্কে ধরা দিচ্ছেন

বাংলার সঙ্গে তাঁদের যোগসূত্র তো রয়েইছে, কারণ অমিতাভ ঘরনী জয়া ও অজয়ের স্ত্রী কাজল দুজনেই যে বঙ্গসুন্দরী! আর সেই সূত্র ধরেই অমিতাভ ও অজয়ের বঙ্গসূত্রে গাঁথা। এবার এই দুই তারকাকে একসঙ্গে দেখা যেতে চলেছে আরও একবার।

 একাধিক ছবিতে অমিতাভ-আজয় জুটি!

একাধিক ছবিতে অমিতাভ-আজয় জুটি!

প্রসঙ্গত, 'খাঁকি', ' সত্যাগ্রহ',' মেজর সাব' এর মতো ছবিতে অজয় দেবগন ও অমিতাভ বচ্চনকে একসঙ্গে দেখা গিয়েছে। দুই 'A' স্টার বহুকাল ধরেই বলিউড ফিল্মে মনোরঞ্জন করেছেন। এরপর 'মে ডে' নামে নয়া ফিল্মেও তাঁরা একসঙ্গে । তবে দুজনের ভূমিক একটু ভিন্ন!

'মে ডে' তে কোন ভূমিকায়য় কে ?

'মে ডে' তে কোন ভূমিকায়য় কে ?

সাত বছর কেটে গিয়েছে তাঁরা শেষ বার একসঙ্গে ছবিতে অভিনয় করেছেন। এবার ফে একই ছবিতে দুই তারকা। সুপারস্টার অমিতাভকে এই ছবিতে প্রথমবার নির্দেশনা দিতে দেখা যাবে অজয় দেবগনকে। প্রযোজক অজয় , অভিনেতা অজয়কে দেখার পর এবার সুপারস্টার অমিতাভের ছবির পরিচালক হিসাবে এই প্রথমবার দেখা যাবে অজয়কে।

'মে ডে' চমক

'মে ডে' চমক

ছবিতে শুধু পরিচালকই নন, প্রযোজক ও অভিনেতা অজয়কেও দেখা যাবে। তিনি 'মে ডে' তে পাইলটের ভূমিকায় অভিনয় করবেন। ডিসেম্বরে হায়দরাবাদে ছবির শ্যুটিং শুরু হওয়ার কথা। তার আগে অমিতাভের ভূমিকা নিয়ে ছবির টিম কিছু বলতে চাইছে না।

 অমিতাভ,অজয় এখন কে কোথায়?

অমিতাভ,অজয় এখন কে কোথায়?

আপাতত 'ভুজ' ছবির শ্যুটিংয়ে ব্যস্ত আজয় দেবগন। আর অমিতাভ বচ্চন কেবিসির শ্যুটিং নিয়ে ব্যস্ত। এরপরই তাঁরা 'মে ডে'র শ্যুটিং করবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+