(ফটো ফিচার)মাইকেল সিঙ্কো বলগাউনে কান চলচ্চিত্রর রেড কার্পেট মাতালেন ঐশ্বর্য
কান চলচ্চিত্র উৎসব ২০১৭-য় শুক্রবার প্রথম ঝলকেই তাক লাগিয়ে দিলেন প্রাক্তন বিশ্বসুন্দরী ঐশ্বর্য রাই বচ্চন। এদিন অ্যাশকে দেখলে যে কোনও ডিজনি সুন্দরীও ঈর্ষান্বিত হবেন।
কান চলচ্চিত্র উৎসব ২০১৭-য় শুক্রবার প্রথম ঝলকেই তাক লাগিয়ে দিলেন প্রাক্তন বিশ্বসুন্দরী ঐশ্বর্য রাই বচ্চন। এদিন অ্যাশকে দেখলে যে কোনও ডিজনি সুন্দরীও ঈর্ষান্বিত হবেন। এদিন মাইকেল সিঙ্কোর পাউডার ব্লু রংয়ের ব্রোকেড গাউনে অ্যাশ ঠিক যেন সিন্ড্রেলা।
এই নিয়ে কান চলচ্চিত্র উৎসবে ১৬ তম অ্যাপিয়ারেন্স ঐশ্বর্যর। চোখ সরাতে পারছিলেন না স্বামী অভিষেক বচ্চনও।

মাইকেল সিঙ্কো
সিন্ড্রেলা থেকে অনুপ্রাণিত হয়েই তৈরি হয়েছে এই পাউডার ব্লু রংয়ের ব্রোকেড বলগাউন। ফিলিপিনের ফ্যাশন ডিজাইনার মাইকেল সিঙ্কো ঐশ্বর্যর পোশাকটি ডিজাইন করেছেন।

সিন্ড্রেলায় মুগ্ধ ফ্যাশন সমালোকরাও
এর আগেও একাধিকবার কান চলচ্চিত্র উৎসবে অ্যাশের অ্যাপিয়ারেন্স নিয়ে বিতর্ক তৈরি হয়েছে, কখনও বেগুনী লিপস্টিক কখনও, অমসৃণ মেকআপ। কিন্তু এবার অবশ্য বিতর্ক মিটিয়ে সমালোচকদের মুখে হাসি ফোটাতে পেরেছেন ঐশ্বর্য।

রেড কার্পেট
ওকজা ছবির স্ক্রিনিংয়ে ৭০ তম কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে একেবারে অন্য অবতারে ধরা দিলেন ৪৩ বছরের ঐশ্বর্য।

প্রশংসায় পঞ্চমুখ লরিয়েল
ঐশ্বর্য জনপ্রিয় প্রসাধনী সংস্থা লরিয়েল প্যারিসের নামি মডেল। ইনস্তাগ্রামে ঐশ্বর্যর ছবি পোস্ট করে একেবারে প্রসংশায় পঞ্চমুখ লরিয়েল। "#CannesQueen এসেছেন। আমরা ওকে দেখে কথা হারিয়েছি। স্বর্গ যেন মর্ত্যে নেমে এসেছে।"

ঐশ্বর্যের ক্যারিশ্মা
আমরা যদি বলি ভারতীয়দের মধ্যে কান চলচ্চিত্রকে জনপ্রিয় করেছেন যে অভিনেত্রী তিনি ঐশ্বর্য রাই বচ্চন তাহলে মনে হয় ভুল বলা হবে না।

বয়স কি উল্টো পথে বইছে?
কে বলবে অ্যাশের বয়স ৪০ পেরিয়েছে। ৪৩ বছর বয়সেও বলিউডের তরুণ প্রজন্মের মডেল অভিনেত্রীদের অনায়াসে ভাতে মারতে পারেন অ্যাশ। এই ছবিই তার প্রমাণ নয় কি?
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications