বিবাহ বিচ্ছেদ নিয়ে চর্চা তুঙ্গে, তার মাঝেই বিবাহবার্ষিকীতে স্বপরিবারে ধরা দিলেন অ্যাশ!
বলিউডের চর্চিত জুটির মধ্যে নাম রয়েছে অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চনের। জনপ্রিয় এই জুটি কিন্তু কয়েক মাস ধরেই বিবাহ বিচ্ছেদ নিয়ে চর্চায় রয়েছেন! রবিবার ১৮ তম বিবাহ বার্ষিকী ছিল অভিষেক ও ঐশ্বর্যের। জীবনের এই বিশেষ দিনে এবার সোশ্যাল মিডিয়ায় অভিষেকের সঙ্গে ছবি পোস্ট করলেন বলি ডিভা। তবে সেখানে দেখা মিলেছে রাজকন্যে আরাধ্যারও। ক্যাপশনে বলি অভিনেত্রী একটি সাদা রঙের একটি লাভ ইমোজি দিয়েছেন। তাছাড়া আর কিছু লেখেননি এই বলি ডিভা।
ছবিটি সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে। যেখানে লাইক ও কমেন্টে ভরিয়ে দিয়েছেন অনুগামীরা। অনেক ভক্তরা তাঁদের অভিনন্দন জানিয়েছেন। আবার অনেক ভক্তকে লিখতে দেখা গেছে, আপনার পরিবারের হাসি যেন একই রকম ভাবে সারাজীবন থাকে। অপর এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী আপনাদের ওপর যেন কারোর নজর না পড়ে। আবার একজনের মতে, ফাইনালি আপনার সব ঠিক হয়ে গেছে। এটা খুব ভালো, পরিবারের থেকে আগে কিছু হয় না।

একজন অনুরাগী লিখেছেন, দেখে খুব ভালো লাগছে যে আপনারা যে সুখী আছেন। বহুদিন পর আপনাদের একফ্রেমে দেখে বেশ ভালো লাগছে। একজন লিখেছেন, এই রকম সুন্দর হাসি দিয়ে আপনার একে অপরের সঙ্গে সারাজীবন সুখে থাকুন। বলি অভিনেত্রীর শেয়ার করা ছবিতে অনুগামীরা শুভেচ্ছা জানানোর পাশাপাশি লাইকও করেছেন।
দুই সপ্তাহ আগে, ঐশ্বরিয়া, অভিষেক ও আরাধ্যাকে একটি পারিবারিক বিয়ের অনুষ্ঠানে তাদের বিখ্যাত গান 'কাজরা রে'-এর তালে নাচ করতে দেখা গিয়েছিল। মুহূর্তের মধ্যে ভিডিওটি ভাইরাল হয়ে যায়। যা থেকে বোঝা যায়, তাদের মধ্যে সবকিছু ঠিকঠাক চলছে।
গত বছরে গুঞ্ছন শোনা গিয়েছিল, অভিষেক ও ঐশ্বর্য তারা দু’জনেই সম্পর্কের ক্ষেত্রে খুব কঠিন সময় পার করেছেন। তবে তাঁদের নিয়ে যে বিবাহ-বিচ্ছেদের চর্চা চলছে, তা নিয়ে তারা কোনও রকম মন্তব্য করেননি। তবে তাঁদের পারিবারিক ছবি দেখে অনেক অনুগামীরাই মনে করছেন তাঁদের মধ্যে সব ভুল বোঝাবুঝি শেষ হয়েছে!
কাজের ক্ষেত্রে বলিউড অভিনেতা অভিষেক বচ্চনকে শেষবার প্রাইম ভিডিওর 'বি হ্যাপি' ছবিতে দেখা গিয়েছিল। তার 'হাউসফুল ৫' এবং শাহরুখ খানের 'কিং' ছবিতেও কাজ চলছেন। বলিউড ডিভা ঐশ্বর্য রাই বচ্চনকে শেষবার পরিচালক মণি রত্নমের 'পোন্নিয়িন সেলভান' ছবিতে দেখা গিয়েছিল।












Click it and Unblock the Notifications