(ছবি) আপনার জন্য একটি উপহার আছে ঐশ্বর্য রাইয়ের কাছে!
উপহারের গল্প শুনেই মনটা আনন্দে ভরে উঠেছে তো? ওঠার কথাই বটে। বলিউড সুন্দরী ঐশ্বর্য রাই বচ্চন যিনি কিনা বহুদিন বাদে ফের রূপোলি পর্দায় আসতে চলেছেন, তাঁর কাছে আছে কিনা আপনার জন্য একটা উপহার? যদিও একে উপহার না বলে চমক বলাই ভাল।
আজ্ঞে হ্যাঁ! চমকই বটে। সূত্রের খবর আগামী ছবি জজবা-য় বেশ কিছু দুরূহ অ্যাকশন দৃশ্য়ে দেখা যাবে অ্য়াশকে। শুধু অ্যাকশন নয় গানের কন্ঠও দিতে চলেছেন তিনি।

তবে হ্যাঁ, যে কোনও কাজেই নিজের একশো শতাংশ দিতে চান অ্যাশ। তাই গানটি রেকর্ড করার আগে কিছুদিন রেয়াজ করার সময় চেয়ে নিয়েছেন এই অভিনেত্রী।
তবে অ্যাশ একা নন, এর আগে একাধিক অভিনেত্রী ছবিতে প্লেব্যাক করেছেন। মাধুরী দীক্ষিত, আলিয়া ভট, শ্রদ্ধা কাপুর, করিনা কাপুর আরও অনেকে।












Click it and Unblock the Notifications