(ছবি) দাদু-দিদা হতে চলেছেন ধর্মেন্দ্র-হেমামালিনী
মুম্বই, ৩০ মার্চ : খুব শিগগিরই দাদু-দিদা হতে চলেছেন ধর্মেন্দ্র-হেমামালিনী। ধর্মেন্দ্র-হেমার ছোট মেয়ে মেয়ে অহনা গর্ভবতী।
দিল্লির শিল্পপতি বৈভব ভোরার সঙ্গে বিয়ে হয়েছে অহনা দেওয়লের। খুব তাড়াতাড়িই নিজের প্রথম সন্তানের জন্ম দিতে চলেছেন অহনা। স্বভাবতই গোটা পরিবার প্রচন্ড খুশি।

অহনার এই ছবিতে অহনাকে মিস্টি লাগছে। মা হওয়ার উত্তেজনা যে অহনার তুঙ্গে তাও স্পষ্ট এছবিতে।

সম্প্রতি অহনার দিদি এষা দেওয়ল একটি পার্টির আয়োজন করেছিলেন। সেই ছবিতে এষা অহনার সঙ্গে হেমা মালিনীকেও বন্ধু ও আত্মীয় পরিবারের সঙ্গে এক ফ্রেমে দেখা যাচ্ছে। যদিও ছবিতে ধরা দেননি ধর্মেন্দ্র।

এরই মাঝে হেমা মালিনী টুইট করে জানান, অহনাকে শুভেচ্ছা দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। গত বছরই ফেব্রুয়ারি মাসে বৈভবের সঙ্গে বিয়ে হয় অহনার।অমিতাভ বচ্চন, শাহরুখ খান, দীপিকা পাডুকোন-সহ বলিউডের বহু নামি দামি তারকাই উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। উপস্থিত ছিলেন নরেন্দ্র মোদীও।












Click it and Unblock the Notifications