পাতাল লোক দেখে মুগ্ধ বিরাট কোহলি, প্রশংসা করলেন স্ত্রী অনুষ্কার
লকডাউনের গেড়োয় পড়ে ক্রিকেটারদের জীবন স্থগিত হয়ে গিয়েছে। বাধ্য হয়ে ক্রিকেটাররা এখন তাঁদের সহকর্মীদের সঙ্গে নিজেদের ভবিষ্যত ও খেলার বাইরের জীবন নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা করছেন। ভারতীয় অধিনায় বিরাট কোহলিও যথেষ্ট সক্রিয় সোশ্যাল মিডিয়ায়। দলের অন্যান্যদের সঙ্গে আলাপচারিতা, আন্তর্জাতিক ক্রিকেটারদের সঙ্গে আড্ডা ও বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি সোশ্যাল মিডিয়ায় সচেতনতা ছড়াচ্ছেন।

শনিবারও তিনি ইনস্টাগ্রামে এমনই একটি পোস্ট দিয়েছেন। যেখানে তিনি অ্যামাজন প্রাইম ভিডিওতে সদ্য মুক্তি প্রাপ্ত ওয়েব সিরিজ 'পাতাল লোক’ দেখে মুগ্ধ। তিনি জানিয়েছেন যে তিনি তাঁর স্ত্রী অনুষ্কা শর্মার জন্য গর্বিত, যাঁর ব্যানার 'ক্লিন স্লেট ফিল্মস’ প্রযোজনায় এই সিরিজটি তৈরি হয়েছে। বিরাট কোহলি বলেন, 'কিছুক্ষণ আগেই পাতাল লোকের পুরো সিরিজ দেখলাম, আমি জানতাম এই সিরিজের গল্প, চিত্রায়ন এবং অসাধারণ অভিনয় সকলকে তাক লাগিয়ে দেবে।’ তিনি আরও বলেন, 'এখন অপেক্ষা দর্শকদের চোখে এটা কেমন লাগে, আমি নিশ্চিত করে জানালাম আমার কেমন লেগেছে। গর্বিত আমার ভালোবাসার জন্য, যার প্রযোজনায় এত সুন্দর একটি সিরিজ তৈরি হয়েছে। তার এবং তার ভাই সহ পুরো দলের পূর্ণ আস্থা রইল।’
View this post on InstagramA post shared by Virat Kohli (@virat.kohli) on
১৫ মে মুক্তি পায় পাতাল লোক ওয়েব সিরিজ। এই সিরিজে অভিনয় করেছেন নীরজ কবি, জয়দীপ অহ্লাওয়াত, গুল পানাগ এবং অভিষেক ব্যানার্জি। পাতাল লোক নিয়ে জয়জয়কার শুরু গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। দর্শকের মতে মিরজাপুর এবং সেক্রেড গেমসের থেকেও নাকি পাতালক লোক ডার্ক থ্রিলারটি বেশি পছন্দ হয়েছে।
ভারতীয় অধিনায়ক ১৩ তম আইপিএলের বেঙ্গালুরুর রয়্যাল চ্যালেঞ্জের নেতৃত্বে রয়েছেন। যদিও এ বছর করোনা ভাইরাস প্রকোপের কারণে বাতিল করে দিতে হয় আইপিএল।












Click it and Unblock the Notifications