‘বুমেরাং’-এর সাফল্যের পর এবার OTT-তে জাদু দেখাবেন সৌভিক কুন্ডু! ‘জিৎ দা-র জন্যই সম্ভব হল’, জানালেন পরিচালক

বাংলা সিনেমায় প্রথমবার উড়ন্ত বাইকের সঙ্গে ঝুলন্ত রোবট! বক্স অফিসে সুপারহিট 'বুমেরাং'। চলতি মাসে মুক্তি পেয়েছে জিৎ ও রুক্মিণী মৈত্র অভিনীত ছবি 'বুমেরাং'। সৌভিক কুন্ডু পরিচালিত এই ছবিটি দর্শকমহলে বেশ প্রশংসিত হয়েছে। প্রায় প্রতিদিনই হাউসফুল থাকছে প্রেক্ষাগৃহগুলি। এক কথায় 'বুমেরাং'-এ মজেছেন বঙ্গবাসী। 'বুমেরাং'-এর এই সাফল্যে খুশি পরিচালক সৌভিক কুন্ডু। কিন্তু এত সাফল্যের পরেও কি সেভাবে ব্যবসা করতে পারল 'বুমেরাং'? কোন জাদুতে বক্স অফিসে সফল হল 'বুমেরাং'? সিনেমার পর কি এবার ওয়েব সিরিজ পরিচালনার কথা ভাবছেন সৌভিক কুন্ডু?

'বুমেরাং'-এর সাফল্য থেকে শুরু করে ওটিটিতে তাঁর প্রথম কাজ, সবকিছু নিয়ে ওয়ান ইন্ডিয়া বাংলার সঙ্গে আড্ডায় পরিচালক সৌভিক কুন্ডু।

Jeet-Rukmini

প্র: বক্স অফিসে সফল 'বুমেরাং'। দর্শকের কাছ থেকে এতটা ভালোবাসা কি আসা করেছিলেন?

উ: হ্যাঁ। আসলে ছবি তৈরি করার সময় এটাই মাথায় থাকে, যে দর্শকের যেন ভালোলাগে। হল ভিজিটের সময় 'বুমেরাং' নিয়ে দর্শকের উচ্ছ্বাস দেখতে পেয়েছিলাম। এটাই আমাদের আসল পারিশ্রমিক। দর্শকের কাছ থেকে এমন ভালোবাসা পেলে আগামীদিনে অরও ভালো কাজ দর্শককে উপহার দিতে পারবো।

প্র: 'বুমেরাং' দেখার পর অন্য তারকা, পরিচালকরা কী বললেন?

উ: যেদিন স্ক্রিনিং ছিল সেদিন আমি অন্য শুটিংয়ে ব্যস্ত ছিলাম। কিন্তু অনেকেই ফোন করেছিলেন। নন্দনে যে স্ক্রিনিংটা হয়েছিল, সেটা দেখে সুদেষ্ণা দি ফোন করেছিলেন। এছাড়াও, হরনাথ চক্রবর্তী ফোন করে জানিয়েছিলেন যে ওঁর ছবিটি ভালো লেগেছে। ছবিটা দেখে শিবু দা আমাকে বললেন যে 'দেখিস এই ছবিটা থেকে যাবে'। রুক্মিণীর অভিনয় দেখে শিবু দা খুবই প্রশংসা করেছেন।

প্র: শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে ভবিষ্যতে কাজ করার পরিকল্পনা রয়েছে?

উ: এই মুহূর্তে তেমন কোনও পরিকল্পনা নেই। তবে ভবিষ্যৎ কে বলতে পারে? নিশ্চয়ই আগামী দিনে কিছু হতে পারে।

প্র: নিশা কি 'বুমেরাং'-এ আলাদা করে নজর কেড়েছে?

উ: একদমই। নিশা চরিত্রটা খুবই জনপ্রিয় হয়ে গেছে। বাচ্চারাও নিশাকে নিয়ে কথা বলছে। প্রচুর বাচ্চা রিলস তৈরি করে আমাদের পাঠাচ্ছে। নিশাকে বাচ্চারা খুবই ভালোবাসছে। বড়রাও খুব মজা পাচ্ছে।

প্র: সুপারস্টার জিৎ না থাকলে কি বক্স অফিসে 'বুমেরাং' সফল হতো?

উ: জিৎ দা না থাকলে ছবিটাই হতো না। এরকম একটা কনসেপ্টকে খুব কম প্রযোজনা সংস্থাই সাপোর্ট করবে। এরকম একটা সাইফাই কমেডির গল্প শুনলে অনেকেই বলবেন যে এটা কি বাংলায় করা সম্ভব? কারণ অনেক টেকনিক্যাল বিষয় ছিল এই ছবিতে। সেক্ষেত্রে একজন সাহসী প্রযোজক না হলে 'বুমেরাং'-এর মতো সিনেমার সঙ্গে যুক্ত হওয়া সম্ভব নয়। জিৎ দা, গোপাল দা এবং অমিত ছিলেন বলেই 'বুমেরাং'কে এত সুন্দরভাবে দর্শকের সামনে আনতে পেরেছি।

প্র: 'বুমেরাং'-এর সাফল্যে অভিনেতা সৌরভ দাসের কি বিশেষ ভূমিকা রয়েছে?

উ: সৌরভের চরিত্রে আসলে অন্য এক অভিনেতার অভিনয় করার কথা ছিল। কিন্তু শুটিংয়ের আগে হঠাৎ তিনি অসুস্থ হয়ে যাওয়ায় সৌরভকে অয়নের চরিত্রে নেওয়া হয়েছিল। সৌরভ আসার পর দেখলাম গোটা টিমের এনার্জি লেবেল বেড়ে গেছে। আমার মনে হল এই চরিত্রটা সৌরভের জন্যই লেখা হয়েছিল। সৌরভ খুবই ভালো অভিনয় করেছে। জিৎ-সৌরভের এই জুটিটার সত্যিই বিশেষ ভূমিকা রয়েছে 'বুমেরাং'-এর সাফল্যের পিছনে।

প্র: 'বুমেরাং' মুক্তির সময় আরও বেশ কয়েকটি ছবি প্রেক্ষাগৃহে এসেছে। ফলে 'বুমেরাং'-এর শো টাইম নিয়ে সমস্যা তৈরি হয়েছিল। এটাই কি 'বুমেরাং'-এর বেশি ব্যবসা না করতে পারার কারণ?

উ: 'বুমেরাং'-এর শো টাইম সত্যিই একটু কম পাওয়া গিয়েছিল। প্রাইম টাইমগুলোয় আরও শো পেলে ভালো হতো। মাঝে একটা হিন্দি ছবি মুক্তি পাওয়ায় একটু সমস্যা হয়েছিল। কিন্তু তারপর এখন আবার ঠিক আছে সবটা। তবে, প্রথম থেকে ভালো শো টাইম পেলে 'বুমেরাং'-এর ব্যবসাটা একটু ভালো হতো।

প্র: আপনার পরবর্তী ছবি কবে আসছে?

উ: কিছুদিনের মধ্যেই প্রযোজনা সংস্থা দিনক্ষণ জানাবে।

প্র: দেবের সঙ্গে কাজ করার ইচ্ছা রয়েছে?

উ: অবশ্যই। ভবিষ্যতে নিশ্চয়ই একসঙ্গে কাজ করবো।

প্র: আয়েষা ভট্টাচার্য ও দেবচন্দ্রিমা সিংহ রায়ের সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন?

উ: 'বুমেরাং'-এ আয়েষার চরিত্রটা খুব জনপ্রিয়তা অর্জন করেছে। দেবচন্দ্রিমাও খুবই ভালো অভিনয় করেছে। দেবচন্দ্রিমা আবারও প্রমাণ করেছে যে, চরিত্রের কোনও ছোট, বড় হয় না।

প্র: বাংলা সিনেমায় নতুন অভিনেতা অভিনেত্রীদের নিয়ে কি বেশি করে কাজ করা উচিত?

উ: অবশ্যই। নতুন অভিনেতা অভিনেত্রীরা দর্শকের চেনা হন না। ফলে তাঁদের অভিনয়টা কেমন হবে, এটা দেখার আগ্রহ থাকে দর্শকের মধ্যে। তাই নতুন অভিনেতা অভিনেত্রীদের নিয়ে কাজ করা ভালো বলেই আমার মনে হয়।

প্র: ওটিটিতে কাজ করার পরিকল্পনা রয়েছে?

উ: এই মুহূর্তে ওটিটিতে একটা ওয়েব সিরিজের কাজ করছি। সেখানে অভিনয় করতে দেখা যাবে পাওলি দাম, সৌরভ চক্রবর্তী, ফাল্গুনী চট্টোপাধ্যায়, বিদীপ্তা চক্রবর্তী, চন্দন সেন, শঙ্কর দেবনাথ সহ আরও অনেককে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+