ED Summon: রণবীরের পর অনলাইন বেটিং অ্যাপ কেলেঙ্কারিতে ইডির তলব কপিল শর্মা, হিনা, হুমাকে

মহাদেব অনলাইন গেমিং অ্যাপ কেলেঙ্কারিতে বলিউডের অনেক তারকাদের নাম উঠে আসছে। বি-টাউনের অত্যন্ত জনপ্রিয় অভিনেতা রণবীর কাপুরকে ইডি আগেই তলব করেছে, এবার ইডির মুখোমুখি হতে হবে কমেডিয়ান কপিল শর্মা, হিনা খান, হুমা কুরেশিকে। কারণ এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের এই তারকাদের সমন পাঠিয়েছে।

ইডির সূত্র থেকে জানা গিয়েছে, এই কর্মকাণ্ড সৌরভ চন্দ্রকার ও রবি উপ্পল দুবাই থেকে চালাতেন। ইডির নজরে বলিউড ও টলিউড সেলেবদের পাশাপাশি অনেক ক্রীড়াবিদদের নামও রয়েছে। বলিউড অভিনেতা রণবীর কাপুর এখান থেকে সব থেকে বেশি পারিশ্রমিক পেতেন, এখানেই শেষ নয়, সোশ্যাল মিডিয়ায় এই মহাদেব অনলাইন গেমিং অ্যাপের বিজ্ঞাপনও দেওয়া হতো।

ED Summon


জানা গিয়েছে, ১০০ টির বেশি প্রভাবশালী ব্যক্তি এই অ্যাপটির প্রচার করেছে। তাঁদেরও তলব করা হবে জানা গিয়েছে। ১৪ জনের বেশি সেলিব্রেটি যারা এই অ্যাপ প্রচার করেছেন, তাঁরা বেটিং অ্যাপের নেপথ্য মূলচক্রী সৌরভ চন্দ্রকরের বিয়েতেও হাজির ছিলেন। তারাও রয়েছে ইডির নজরে, তাঁদেরও তলব করা হবে বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, এই মামলায় শুক্রবার ইডি দফতরে হাজিরা দিতে হবে বলিউড অভিনেতা রণবীরকে। ছত্তিশগঢ়, রায়পুরের ইডি অফিসে হাজিরা দেওয়ার কথা ছিল রণবীরের। কিন্তু কেন্দ্রীয় সংস্থার থেকে দু-সপ্তাহের সময় চেয়ে নিয়েছেন অভিনেতা। তাই তাঁকে আজ আর ইডির জেরার মুখে পড়তে হবে না। এই মামলায় অভিনেতা রণবীর কাপুর অভিযুক্ত কিনা তা এখনও প্রমাণ হয়নি, পুরোটাই তদন্ত সাপেক্ষ। এই মহাদেব অনলাইন গেমিং অ্যাপের প্রচার সোশ্যাল মিডিয়ায় করেছিলেন রণবীর কাপুর। আর এই প্রচার করার জন্য অভিনেতা দু-একটা নয়, নিয়েছিলেন মোটা অঙ্কের পারিশ্রমিকও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+