রিয়ার ১৫ কোটি আত্মসাতের অভিযোগ খতিয়ে দেখতে সুশান্ত কাণ্ডে তদন্তে নামল ইডি
রিয়ার ১৫ কোটি আত্মসাতের অভিযোগ খতিয়ে দেখতে সুশান্ত কাণ্ডে তদন্তে নামল ইডি
সুশান্ত সিংয়ের মৃত্যু রহস্য ক্রমেই ঘনীভূত হচ্ছে। পাটনা পুলিশে রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে মামলা দায়ের হওয়ার পর একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে চলে আসছে। এবার সুশান্ত কাণ্ডের তদন্তে ময়দানে নামল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে অভিনেতার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ১৫ কোটি চুরির অভিযোগ আনা হয়েছে, ইডি সেই বিষয়টি খতিয়ে দেখবে।

তদন্তে ইডি
মঙ্গলবার সুশান্তের বাবা রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন, ইডি সে বিষয়ে বিহার পুলিশের থেকে তথ্য সংগ্রহ করবে। সুশান্তের বাবা তাঁর অভিযোগে লিখেছেন যে রিয়া তাঁর ছেলের অ্যাকাউন্ট থেকে মোট ১৫ কোটি টাকা তুলে নিয়েছেন। জানা গিয়েছে পাটনা পুলিশের কাছ থেকে সুশান্তের পরিবারের তরফে দায়ের এফআইআরের কপি চেয়ে পাঠিয়েছে ইডি এবং তারপরই তারা এ বিষয়টি তদন্ত করে দেখবে। বিহার পুলিশকে লেখা চিঠিতে ইডি সুশান্ত সিংয়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্রসঙ্গে জানতে চেয়েছে।

ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য চেয়েছে পুলিশ
বিহার পুলিশ বৃহস্পতিবার মুম্বইয়ের কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের পক্ষ থেকে সুশান্তের ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য চেয়ে পাঠিয়েছে। সুশান্তের বাবা কে কে সিংয়ের অভিযোগ, অভিনেতার অ্যাকাউন্ট থেকে ১৫ কোটি টাকা স্থানান্তর করা হয়েছে রিয়া, তাঁর ভাই ও তাঁর মায়ের অজ্ঞাতনামা ব্যাঙ্ক অ্যাকাউন্টে। সম্পর্কে থাকাকালিন রিয়া ও সুশান্ত দু'জনে মিলে তিনটে সংস্থা খুলেছিলেন।

সুশান্তের সংস্থার ডিরেক্টর ছিলেন রিয়া ও তাঁর ভাই
রিয়া এবং তাঁর ভাই শৌভিক ওই তিন সংস্থার ডিরেক্টর পদে ছিলেন, এই তথ্য জানিয়েছে মুম্বই পুলিশ। ২টি সংস্থার ঠিকানা দেওয়া হয়েছে রিয়ার বাবার দু'টি ফ্ল্যাটের ঠিকানায় উলওয়ে ও পনভেলে। সুশান্তের বাবার দায়ের করা এফআইআরের ভিত্তিতে পাটনা পুলিশ এ বিষয়ে খোঁজ খবর নেওয়া শুরু করেছে। কে কে সিং এও জানিয়েছেন রিয়া তাঁর ছেলের সঙ্গে প্রতারমা করেছেন এবং সুশান্তের পরিবারের সঙ্গে যোগাযোগ ছিন্ন করে দিয়েছিলেন।

মুম্বই পৌঁছেছে বিহার পুলিশ
বুধবার বিহার পুলিশের চারজনের দল মুম্বই পৌঁছায় এবং তদন্ত শুরু করে। সুশান্ত কাণ্ডে মুম্বই পুলিশ যে ৪০ জনকে জিজ্ঞাসাবাদ করেছে তাদের বয়ান চেয়েছে বিহার পুলিশ। সোমবার মহেশ ভাটকে জিজ্ঞাসাবাদ করে মুম্বই পুলিশ।












Click it and Unblock the Notifications