IC 814 The Kandahar Hijack: জঙ্গিদের আসল নাম দেখিয়ে তবে চালাতে হবে ওয়েব সিরিজ, কান্দাহার হাইজ্যাক নিয়ে কাটল জট
IC 814 কান্দাহার হাইজ্যাট। নেটফ্লিক্সে সদ্য মুক্তি পাওয়া ওয়েব সিরিজ নিয়ে বিতর্ক তুঙ্গে। ওয়েব সিরিজে জঙ্গিদের যে নাম দেখানো হয়েছে তাতে রীতিমতো আপত্তি জানিয়ে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের পক্ষ থেকে নেটফ্লিক্সকে নোটিস ধরানো হয়েছিল।
সেই নোটিসে বলা হয়েছিল, কেন জঙ্গিদের আসল নাম ওয়েব সিরিজে ব্যবহার করা হয়নি। কেন ভোলা এবং শঙ্কর নাম দেওয়া হয়েছে দুই জঙ্গিকে। যদিও আসল ঘটনায় জঙ্গিরা সকলেই মুসলিম এবং পাকিস্তানের বাসিন্দা ছিল। এই নিয়ে দীর্ঘ টানাপোড়েনের পরে অবশেষে যা সিদ্ধান্ত হয়েছে তাতে ওয়েব সিরিজটি শুরু করার আগেই এই ঘটনায় জঙ্গিদের আসল নাম দেখাতে হবে।

মঙ্গলবার নেটফ্লিক্সের ভারতীয় কটেন্টের ভাইস প্রেসিডেন্ট মনিকা শেরগিল বিবৃতি দিয়ে সেকথা জানিয়েছেন। তিনি জানিয়েছেন ১৯৯৯ সালের কান্দাহার বিমান হাইজ্যাকের ঘটনাকে কেন্দ্র করে যেহেতু এই ওয়েব সিরিজ সেকারণে যাতে দর্শকরা তার সঙ্গে নিজেদের রিলেট করতে পারেন তাই আগে থেকে হাইজ্যাকারদের নাম উল্লেখ করা হবে ওয়েব সিরিজটি শুরু আগেই।
তিনি জানিয়েছেন যে কনটেন্ট দেখানো হচ্ছে এই ওয়েব্প্ল্যাটফর্মে তার সত্যতা যাচাই করেই দেখানো হচ্ছে। ভারতে এতো সমৃদ্ধ কনটেন্ট রয়েছে যে দর্শকরাও সেটা দেখতে আগ্রহী। কেন্দ্রীয় তথ্য এবং সম্প্রচার মন্ত্রকের সঙ্গে বৈঠকের পরেই এই বিবৃতি দেওয়া হয়েছে নেটফ্লিক্সের পক্ষ থেকে।
১৯৯৯ সালের এয়ার ইন্ডিয়ার বিমান কাঠমান্ডু থেকে দিল্লি যাওয়ার পথে অপহরণ করে জঙ্গিরা। চার জঙ্গি সেই বিমানটিকে অমৃতসর লাহোর হয়ে কান্দাহারে নিয়ে চলে গিয়েছিলেন। প্রায় ৭ দিন ধরে বিমানটি হাইজ্যাকারদের সঙ্গে ছিল। ভারতে বন্দি এক জঙ্গিনেতার মুক্তির দাবিতে এই হাইজ্যাক করা হয়েছিল। এবং তাতে সফলও হয়েছিল জঙ্গিরা। তৎকালীন ভারত সরকার জঙ্গিদের দাবি মেনে নিয়ে মুক্ত করে যাত্রীদের। কিন্তু ওয়েবসিরিজে জঙ্গিদের আসল নাম দেখানো হয়নি। তাতে চিফ, ডাক্তার, ভোলা এবং শঙ্কর এই কোড নাম দেখানো হয়েছে জঙ্গিদের।
কিন্তু চার জঙ্গিই ছিল মুসলিম। পাক জঙ্গি সংগঠন হরকত-উল মুজাহিদিন জঙ্গি গোষ্ঠি এই হাইজ্যাক অভিযান চালিয়েছিল। চার জঙ্গির নাম ছিল ইব্রাহিম আখতার, শাহিদ আখতার সইদ, সানি আহমেদ কাজি, জহুর মিস্ত্রি এবং শাকির। কিন্তু সেই জায়গায় হিন্দু নাম দিয়ে সবটাই বদলে দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ।
ওয়েব সিরিজে অভিনয় করেছেন নাসিরুদ্দিন শাহ, বিজয় বর্মা, দিয়া মির্জা, পঙ্কজ কাপুর, অমৃতা পুরী, মনোজ পাহুয়া, পত্রলেখা. কুমুদ মিশ্রা, আদিত্য শ্রীবাস্তব, অরবিন্দ স্বামী। দীর্ঘদিন পর ফের অরবিন্দ স্বামীকে দেখা যাবে সেলুলয়েডে।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications