প্রভাস-কৃতি অভিনীত ‘আদিপুরুষ’ সিনেমার ট্রেলার মুক্তি পেল, কী জানালেন পরিচালক ওম রাউত
অপেক্ষার অবসান! মুক্তি পেল 'আদিপুরুষ’ সিনেমার ট্রেলার। চলতি বছরের প্রতীক্ষিত সিনেমাগুলির মধ্যে এই ছবিটি একটি। আদিপুরুষ ছবিটি নিয়ে অনুগামীদের মধ্যে উৎসাহের শেষ ছিল না। ইতিমধ্যে কিন্তু ছবির টিজার, পোস্টার মুক্তি পেয়ে গেছে। তারপর থেকে সকলে অপেক্ষা করে আছেন কবে মুক্তি পাবে আসন্ন সিনেমার ট্রেলারটি। মঙ্গলবার মুক্তি পেয়ে গেল ছবির ট্রেলারও, এবার অনুগামীরা অপেক্ষা করছেন ছবিটি মুক্তির জন্য।
ট্রেলার দেখে উচ্ছ্বসিত অনুগামীরা, কারণ এখানে প্রভাস ও কৃতি শ্যাননের অভিনয় মন জয় করছে সকলের। এই সিনেমায় রামের চরিত্রে দেখা মিলবে প্রভাসের আর সীতার চরিত্রে দেখা যাবে কৃতিকে। লক্ষণের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে সানি সিংকে। আসন্ন সিনেমায় দেখা মিলবে বলিউডের জনপ্রিয় অভিনেতা সইফ আলি খানেরও, তাঁর চরিত্রের নাম লঙ্কেশ। সিনেমাটি ১৬ জুন মুক্তি পাবে।

আদিপুরুষ সিনেমার ট্রেলার মুক্তি পাওয়ার ওম রাউত লিখেছেন, 'হরি অনন্ত, #আদিপুরুষের ট্রেলার এখনই মুক্তি পেয়েছে #১৬ জুন বিশ্বজুড়ে মুক্তি পাবে। ছবিটি পরিচালনার দায়িত্বে আছে পরিচালক ওম রাউত। সিনেমাটি কিন্তু মূলত রামকে নিয়ে। এখানে রামের অসীম সাহস, ধর্ম ও ত্যাগ স্বীকার সবই কিন্তু ফুটে উঠেছে সিনেমার পোস্টারে। মুক্তির আগেই ছবিটি কিন্তু নিউইয়র্কের ২০২৩ ট্রিবেকা ফিল্ম ফেস্টিভ্যালে সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে।
সিনেমাটি নিয়ে পরিচালক জানিয়েছেন, আমরা কিন্তু শুধু দেশের নয়, পুরো বিশ্বের কাছে শ্রী রাম ও রামায়ণের গল্প বলতে চেয়েছিলাম। আমরা বিশ্বব্যাপী এটি করার সুযোগ পাচ্ছি। ট্রিবেকার মাধ্যমে তা আমাদের কাছে আরও সহজ হয়ে গেল।

আদিপুরুষের ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে অভিনেতা প্রভাস থেকে কৃতি শ্যানন ও পরিচালক ওম রাউত, সহ প্রযোজক ভূষণ কুমার সকলেই হাজির ছিলেন। রামায়নের প্রেক্ষাপটে চিত্রনাট্য তৈরি করেছেন ওম রাউত। রামের চরিত্রে প্রভাসকে দেখে উচ্ছ্বসিত হয়েছেন অনুগামীরা। ট্রেলার শেষেই সকলে একসঙ্গে বলে উঠলেন 'জয় শ্রী রাম'। ছবিটি নিয়ে আগ্রহের শেষ নেই অনুগামীদের।
উল্লেখ্য, সিনেমাটি মুক্তির আগেই কিন্তু নানান রকম বিতর্ক মূলক কথা শোনা গিয়েছিল। অনেকেই কিন্তু এই সিনেমা নিয়ে অভিযোগ করেছে। অনেকের মতে, ট্রেলারে যেভাবে ভগবান রাম, হনুমান, বারণের চরিত্রগুলিকে দেখানো হয়েছে তাতে ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে। অনেকেরই কিন্তু আসন্ন সিনেমার টিজার ও প্রোমো ভিডিও পছন্দ হয়নি, তবে ট্রেলার দেখে খুশি অনেক অনুগামীরাই।












Click it and Unblock the Notifications